Sukanto Majumdar: হাবড়ায় ভোট-হিংসায় আক্রান্ত কর্মীর বাড়িতে সুকান্ত মজুমদার
হাবড়ায় ভোট-হিংসায় আক্রান্ত কর্মীর বাড়িতে সুকান্ত মজুমদার। এর আগে, উত্তর ২৪ পরগনার বসিরহাটে সুকান্ত মজুমদার। ভোট-হিংসায় আক্রান্ত কর্মী-সমর্থকদের দেখতে হাসপাতালে যান বিজেপি রাজ্য সভাপতি। মিনাখাঁয় আক্রান্ত বিজেপি কর্মীদের বাড়িতে সুকান্ত মজুমদার। চৈতল গ্রাম পঞ্চায়তের উত্তর আখাদতলায় বিজেপি কর্মীর বাড়ি ভেঙে গুড়িয়ে দেওয়ার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। আক্রান্ত বিজেপি কর্মীর বাড়িতে গিয়েছিলেন বিজেপির রাজ্য সভাপতি। অন্যদিকে, আমতা, বারুইপুরের পর পাঁচলায় শুভেন্দু অধিকারী। ভোট সন্ত্রাসে আক্রান্ত বিজেপি কর্মী-সমর্থকদের সঙ্গে কথা। এরপর পাঁচলা থানাতেও যান বিরোধী দলনেতা। বিডিও অফিসেও যান শুভেন্দু। যদিও বিডিও ছিলেন না। ভোট সন্ত্রাসের প্রতিবাদে জয়েন্ট বিডিও-কে গোলাপ ও মিষ্টির প্যাকেট দিয়ে যান বিরোধী দলনেতা।




















