এক্সপ্লোর
Suvendu Adhikari: 'নয়া টি শার্ট' পরে বিধানসভার মাটিতে বসে প্রতিবাদ, সাসপেন্ড শুভেন্দু অধিকারী-সহ ৬ বিজেপি বিধায়ক
সন্দেশখালি নিয়ে উত্তপ্ত বিধানসভা, সাসপেন্ড শুভেন্দু অধিকারী-সহ ৬ বিজেপি বিধায়ক। বিধানসভার মাটিতে বসে প্রতিবাদ শুভেন্দু অধিকারী-সহ বিজেপি বিধায়কদের। সোমবার স্বরাষ্ট্র দফতরের প্রশ্নের জন্য বরাদ্দ, কেন আসেন না মুখ্যমন্ত্রী, প্রশ্ন শুভেন্দু অধিকারীর। 'সন্দেশখালির সঙ্গে আছি' লেখা টি শার্ট পরে বিধানসভায় বিজেপি বিধায়করা', এটা বিধানসভায় চলে না, টি শার্ট খুলে আসুন, বিজেপি বিধায়কদের অনুরোধ অধ্যক্ষর। অন্যায় কোনও কথা তো লিখিনি, পাল্টা সওয়াল বিরোধী দলনেতার। আপনি জানেন এটা স্লোগান, স্লোগান লিখে বিধানসভায় আসা যায় না, জানালেন বিমান বন্দ্যোপাধ্যায়।
জেলার
"সরকার ক্ষতিপূরণও আদায় করবে", কোন প্রসঙ্গে বলেছিলেন মুখ্যমন্ত্রী? | ABP Ananda
আরও দেখুন






















