Suvendu Adhikari: 'প্রথম থেকেই আন্ডা আন্ডা আন্ডা করে মিছিল বের করে ফেললেন', কটাক্ষ মুখ্যমন্ত্রীর
Suvendu Adhikari: মিড ডে মিলে ডিম দেওয়া নিয়ে আজ বিরোধীদের নিশানা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তিনি বলছেন, বিরোধীরা আপাতত নিজেদের মুখটা বন্ধ রাখুন। মুখ্যমন্ত্রী বলেন, 'সমালোচনা থাকা ভাল, বিরোধীদের উপস্থিতি থাকা দরকার'। 'আমার সঙ্গে কথা বললে লজ্জা পেলে আধিকারিকদের সঙ্গে কথা বলতে পারেন'। 'প্রথম থেকেই আন্ডা আন্ডা আন্ডা করে মিছিল বের করে ফেললেন'। 'আমরা ঠিক করেছি সপ্তাহে আলাদা করে আমাদের ব্যবস্থাতেই ২ দিন শিশুদের ডিম সিদ্ধর ব্যবস্থা করব'।
এদিকে, জনগণনায় কোনও ভারতীয়র সমস্যা হবে না বলে আশ্বাস দিয়েছেন মুখ্যমন্ত্রী। আগের সরকারের আমলে বীরভূমে একটা ত্রুটি হয়েছিল। একজন ভারতীয়কে বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হয়েছিল। আমাদেরও সতর্ক থাকতে হবে যাতে একজন ভারতীয়ও সমস্যায় না পড়েন, বার্তা মুখ্যমন্ত্রীর।

















