এক্সপ্লোর
Fraud in Hotel Booking: এবার হোটেল বুকিংয়ে প্রতারণার ফাঁদ, ৯২ হাজার খোয়ালেন খোদ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট | ABP Ananda LIVE
এবার হোটেল (Hotel) বুকিংয়ে আন্তঃরাজ্য প্রতারণার ফাঁদ। অনলাইনে (Online) হোটেল বুকিং করে ৯২ হাজার টাকা খোয়ালেন খোদ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট। এই ঘটনায় রাজস্থানের (Rajasthan) ভরতপুর থেকে মূল অভিযুক্তকে গ্রেফতার করেছে বিধাননগর (Bidhan nagar) সাইবার ক্রাইম (Cyber Crime) থানার পুলিশ। ২০২২-এর অক্টোবরে থানায় অভিযোগ দায়ের হয়।অভিযোগ, অনলাইনে পুরীর পাঁচতারা হোটেলে বুকিং করতে গিয়ে প্রতারকদের ফাঁদে পা দেন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট। তদন্তে নেমে পুলিশ জানতে পারে, ওই হোটেলের নামে ভুয়ো ওয়েবসাইট খুলে প্রতারণা চক্র চলছে। এই চক্রে আর কারা জড়িত, খতিয়ে দেখা হচ্ছে।
জেলার
ক্যারাভ্যান ইভেন্ট ম্যানেজমেন্ট কোম্পানি ও মুদিয়ালি ক্লাবের যৌথ উদ্যোগে জমজমাট চৈত্র সেল
আরও দেখুন


















