Titagarh News: রমরমিয়ে চলছিল বেআইনি কারবার, ভোটার কার্ড তৈরির চক্র ফাঁস টিটাগড়ে
ABP Ananda LIVE : টিটাগড়ে বেআইনি আধার, ভোটার কার্ড তৈরির চক্র ফাঁস। পয়সা দিলেই বেআইনিভাবে তৈরি হয়ে যেত আধার, ভোটার কার্ড, বার্থ সার্টিফিকেট। সাইবার প্রতারণা মামলার তদন্তে বেআইনি কারবারের পর্দাফাঁস। টিটাগড় স্টেশনের পাশে রমরমিয়ে চলছিল বেআইনি কারবার । বেআইনিভাবে তৈরি হত আধার, ভোটার, প্যান কার্ড, বার্থ সার্টিফিকেট। ভোটার কার্ডে একজনের নাম, আরেক জনের ঠিকানা! আমডাঙার থানার অভিযানে গ্রেফতার ১। উদ্ধার বায়োমেট্রিক যন্ত্র, ফিঙ্গার প্রিন্ট ও আই স্ক্যানার, ডেস্কটপ, ল্যাপটপ। বেআইনি কারবারের নেপথ্যে বড়সড় চক্র, অনুমান পুলিশের।
কার দখলে দুর্গাপুজো ? খাস কলকাতায় বিজেপির দুই গোষ্ঠীর কোন্দল চরমে, থানায় তালা লাগিয়ে হুমকি-বিক্ষোভ
ক্ষমতায় আসার পর প্রথম দুর্গাপুজো। আর এবারই সেই পুজোর আয়োজনকে কেন্দ্র করে প্রকাশ্যে এল কলকাতায় বিজেপির অভ্যন্তরীণ দ্বন্দ্ব !অভিযোগ উঠল দলের ভেতরে দুই গোষ্ঠীর অশান্তি নিয়ে। উত্তর কলকাতার একটি পুজোর ‘দখল’ ঘিরে দলেরই দুই গোষ্ঠীর মধ্যে বিবাদ এখন চরমে। সেখানেই শেষ নয়। একেবারে থানার মেন গেটে তালা ঝুলিয়ে চলল বিক্ষোভ । ঘণ্টার পর ঘণ্টা থানার সামনে সোনা গেল হুমকি হুঁশিয়ারি।





















