Mamata Banerjee : 'বিজেপির বিরুদ্ধে লড়তে চাইলে একসঙ্গে আসুন,' INDI-জোটকে আহ্বান জানালেন মমতা
ABP Ananda LIVE : সঙ্কটকালে ফের 'ইন্ডি' জোটের কথা মনে পড়ল মমতা বন্দ্যোপাধ্যায়ের। আজ ২১ জুলাইয়ের মঞ্চ থেকে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, "আসুন আমরা সারা ভারতবর্ষে 'ইন্ডিয়া' জোট নিয়ে লড়াই করি, বাংলাতেও করি। আমার কারও প্রতি কোনও ইগো নেই। আমার কারও প্রতি কোনও অভিযোগ নেই।" অথচ এই মমতা বন্দ্যোপাধ্যায়ই কিন্তু ভোটে ভরাডুবির আগে এই মমতা বন্দ্য়োপাধ্য়ায়ই প্রতি মুহূর্তে কংগ্রেসকে আক্রমণ করতেন। রাহুল গান্ধীকে কটাক্ষ করে "মোদির সবচেয়ে বড় TPR" বলেছিলেন। বিজেপির সঙ্গে এক সারিতে বসিয়ে সিপিএম-কংগ্রেসকে ব্য়াঙ্গ করে একসময় বলেছিলেন, "এখন রাম-বাম জগাই মাধাই গদাই। মানে সিপিএম কংগ্রেস। দুর্ভাগ্যের বিষয়। ওখানে ন্যাশনাল পার্টিতে ইন্ডিয়া, আর এখানে বিজেন্ডিয়া।" আর আজ মমতা বন্দ্যোপাধ্যায় যখন ইন্ডি জোটকে আহ্বান জানালেন, তখন অধীর চৌধুরী বললেন "এই মমতা ব্যানার্জির হাত ধরে বাংলায় বিজেপির অনুপ্রবেশ হয়েছে। দিদির নাটকে বিশ্বাস করবেন না।" অতীত মনে করিয়ে দিয়ে কটাক্ষ করেছে সিপিএমও।

















