Mamata Banerjee: 'গ্রেফতার হলে জেলের ভাত খান', একুশের মঞ্চ থেকে বললেন মমতা বন্দ্যোপাধ্য়ায়
ABP Ananda LIVE: তৃণমূলের ত্রিমুখী একুশে। একসময়কার বিশ্বস্ত অনেক সঙ্গীই এখন মমতা বন্দ্য়োপাধ্য়ায়ের থেকে অনেক দূরে সরে গেছেন। কেউ পৃথক ২১-এর মঞ্চে, কেউ বা রাজঘাটে শহিদ স্মরণ করছেন। এরইমধ্য়ে ২১ জুলাইয়ের মঞ্চ থেকে দলের নেতা-কর্মী-সমর্থকদের বার্তা দিলেন মমতা বন্দ্য়োপাধ্য়ায়। বললেন, ভয় পাবেন না। আমরা জেলে যাওয়ার জন্য় তৈরি। গ্রেফতার করলে করুক। জেলে গিয়ে ৭দিন থাকবেন। বিজেপির ভাত খাওয়ার থেকে জেলের ভাত খাওয়া ভাল। কিন্তু তৃণমূলেরই একদা কর্মী, কলকাতা পুরসভার প্রাক্তন ২ কাউন্সিলর অন্য় প্রশ্ন তুলছেন। বিশ্বরূপ দে বলছেন, জেলের যদি ভাত খেতে হয়, যাঁরা দুর্নীতি করেছেন, সে অভিষেক বন্দ্য়োপাধ্য়ায় করুন, শুনেছি নাকি তাঁর ৪০০ মামলা রয়েছে, তো মামলা লড়ার দরকার নেই। জেলে গিয়ে বসে ভাত খান। আরেক প্রাক্তন কাউন্সিলর দেবলীনা বিশ্বাস বলছেন, নিজের ভাইপোর এত কেস, সেটা মনে হয় দেখে, সমালোচনা করা ভাল।

















