TMC 21st July: রাজ্যে পালাবদলের পর একুশে জুলাইয়ের মঞ্চে ভাঙা হাটে উধাও সেলিব্রিটিদের সেই চেনা ভিড়!
ABP Ananda LIVE : গত ১৫ বছর ধরে ২১ জুলাইয়ের শহিদ তর্পণের মঞ্চে নিয়মিত দেখা যেত টালিগঞ্জের কলাকুশলী থেকে বিদ্বজ্জনদের। এবার তৃণমূল ক্ষমতা থেকে যেতেই, একুশের মঞ্চে দেখা গেল না কাউকে। কেউ দিলেন অসুস্থতার কারণ, কেউ বললেন রাজনীতি থেকে দূরে থাকার কথা। প্রতি বছর একুশে জুলাইয়ের মঞ্চে থাকতেন সঙ্গীতশিল্পী নচিকেতা চক্রবর্তী। এবার তিনি অনুপস্থিত কেন? ফোনে এই প্রশ্ন করা হলে নচিকেতা চক্রবর্তী বলেন, "আমাকে এত স্ট্রেসটা নিতে বারণ করেছে। আমি শারীরিকভাবে অতটা চাপ নিতে পারব না।" সাহিত্য়িক আবুল বাশার বলেন, "আমাকে তো আমন্ত্রণ করত, তাই যেতাম। আমি আর রাজনীতির অঙ্গনে যেতে চাইছি না।" শিল্পী শুভাপ্রসন্নর তরফ থেকে কোনও মন্তব্য় আসেনি। অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্য়ায় এনিয়ে মন্তব্য় থেকে বিরত থেকেছেন। আরেক অভিনেত্রী সৌমিতৃষা কুণ্ডু বিষয়টা জানার পরও মন্তব্য় করেননি।

















