Tapas Roy: 'অন্য দলের স্বার্থরক্ষা করা, খবরাখবর পাচার করাটা পাপ..', তাপসের নিশানায় সুদীপ | ABP Ananda LIVE
ABP Ananda LIVE: কুণাল ঘোষের ( Kunal Ghosh ) পর এবার তাপস রায়ের নিশানায় সুদীপ বন্দ্যোপাধ্যায় ( Sudip Banerjee )। 'এবার উত্তর কলকাতায় প্রার্থী হলে পরাজয় নিশ্চিত। তাঁর বাড়িতে ইডি হানার পিছনে আছেন সুদীপই' বিস্ফোরক অভিযোগ তাপস রায়ের। শুক্রবারই দলীয় পদ ছেড়ে দিয়ে সুদীপ বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ করেছেন কুণাল ঘোষ। এক্স হ্যান্ডেলে পোস্ট করে সুদীপের বিরুদ্ধে ইডি-সিবিআই তদন্ত পর্যন্ত চেয়েছেন তিনি। তবে তাপস রায়ের ক্ষেত্রে এই প্রথম নয়। এর আগেও সাংসদ সুদীপ বন্দ্য়োপাধ্য়ায়কে তীব্র আক্রমণ করেছেন বিধায়ক তাপস রায়। এ বছর গোড়ার দিকেই তাপস রায় বলেছিলেন,'মমতা-অভিষেকের লয়ালিস্ট, সুদীপ বন্দ্য়োপাধ্য়ায় তাঁদের পছন্দ করে না ' ।





















