এক্সপ্লোর
TMC: জনসংযোগ যাত্রার শুরুতেই মিলল ব্যাপক সাড়া
জনসংযোগ যাত্রার (Janasanyog Yatra) শুরুতেই মিলল ব্যাপক সাড়া। মানুষের ভিড়ে মিশে গেলেন তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। কোথাও তাঁর সঙ্গে সেলফি তুলতে ছুটে এল কম বয়সিরা। কোথাও আবার শিশুকে নিজের কোলে তুলে নিলেন অভিষেক। সাধারণ মানুষের সঙ্গে কথা বলার পাশাপাশি কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে বঞ্চনার অভিযোগও তুলতে শোনা গেল অভিষেককে (TMC)।
পূর্ব ঘোষণা মতোই মঙ্গলবার জনসংযোগ যাত্রার সূচনা করলেন অভিষেক। কোচবিহারের দিনহাটা থেকে যাত্রা শুরু করলেন তিনি। গীতালদহে BSF-এর গুলিতে নিহতের পরিবারের সঙ্গে দেখা করেন অভিষেক। মাধাইখাল কালী মন্দিরে পুজো দেন। সেখানে অভিষেকের কানের পিছনে জবাফুলও দেখা যায়।
অভিষেককে সামনে পেয়ে এ দিন অভাব-অভিযোগের কথা জানাতে এগিয়ে আসেন সাধারণ মানুষ। তাঁদের আশ্বাস্ত করেন অভিষেক। কথা বলতে গিয়ে কেন্দ্রীয় বঞ্চনার প্রসঙ্গ টানেন। জানান, আবাস যোজনা থেকে একাধিক প্রকল্পের টাকা আটকে রেখেছে কেন্দ্রের নরেন্দ্র মোদি সরকার।
জেলার
পুরস্কার’ পেলেন আনন্দমেলার সম্পাদক সায়ম বন্দ্য়োপাধ্যায় এবং চিকিৎসক অভিজিৎ তরফদার
রাজ্য়ের কলেজ গুলির লাইব্রেরির মানোন্নয়ন ঘটাতে উদ্য়োগ পি সি চন্দ্র গ্রুপের
এবিপি ব্র্যান্ড এক্সেলেন্স অ্যাওয়ার্ডস' ২০২৬,বিশেষভাবে সম্মানিত করা হল ঐতিহ্য় ও আধুনিকতায় মোড়া ৬টি ব্র্য়ান্ডকে
যুদ্ধ পরিস্থিতিতে লন্ডনে আটকে রাজ্যের বাসিন্দারা, উৎকণ্ঠায় পরিবার
বাস্কেটবলের প্রতি আগ্রহ বাড়াতে বিশেষ উদ্যোগ সাহাপুর মৈত্রী সঙ্ঘের
আরও দেখুন





















