(Source: ECI/ABP News)
TMC News: অসুস্থতার কারণ দেখিয়ে গরহাজির, তৃণমূল নেতা-সহ ১৩জনের সাজা স্থগিত
ABP Ananda Live: অসুস্থতার কারণ দেখিয়ে গরহাজির, তৃণমূল নেতা-সহ ১৩জনের সাজা স্থগিত। দোষী সাব্যস্ত ১৩জনের মধ্যে ৪জন অসুস্থতার কারণ দেখিয়ে কোর্টে গরহাজির। কাল স্বশরীরে কিংবা ভার্চুয়ালি দোষীদের কোর্টে পেশ করার নির্দেশ বিচারকের। বর্ধমানে তৃণমূল নেতার বাবাকে খুনের চেষ্টা, দোষী সাব্যস্ত তৃণমূল নেতা-সহ ১৩।
'চক্রান্ত করে দিলীপ ঘোষকে কোণঠাসা করেছেন শুভেন্দুরা, অনেক লাঞ্ছনা সহ্য করতে হয়েছে দিলীপকে', বলছেন TMC বিধায়ক
খড়গপুরে তৃণমূলকর্মীদের দিলীপের হুমকি, পাশে দাঁড়ালেন তৃণমূলেরই বিধায়ক! 'যা করেছেন ঠিক করেছেন, আমি হলেও একই করতাম। সবাই এই সাহস দেখায় না', দিলীপের পাশে দাঁড়িয়ে পাল্টা হুঙ্কার হুমায়ুনের। দিলীপের বিরুদ্ধে তৃণমূলের বিক্ষোভেরও বিরোধিতা খোদ তৃণমূল বিধায়কের। বললেন, 'চক্রান্ত করে দিলীপ ঘোষকে কোণঠাসা করেছেন শুভেন্দু অধিকারীরা। অনেক লাঞ্ছনা সহ্য করতে হয়েছে দিলীপ ঘোষকে, কী করে ধৈর্য্য ধরবেন? আমাকে ঢিল ছুঁড়লে আমি কি বাড়িতে রসগোল্লা পাঠাব? সাংসদ তহবিলের টাকায় তৈরি রাস্তা উদ্বোধনে গিয়েছিলেন, বাধা দেবে কেন?', বিজেপি নেতার পাশে দাঁড়িয়ে দলীয় কর্মীদেরই ভূমিকায় প্রশ্ন ভরতপুরের বিধায়কের।


















