এক্সপ্লোর
Manipur: বিধানসভায় আজ মণিপুর-উত্তাপ, নিন্দা প্রস্তাব আনছে তৃণমূল
বিধানসভায় আজ মণিপুর-উত্তাপ, নিন্দা প্রস্তাব আনছে তৃণমূল। নিন্দা প্রস্তাব নিয়ে আলোচনার আগেই 'শর্ত' দিল বিজেপি। বাংলা নিয়ে আলোচনা হলে অংশগ্রহণ, জানানো হল বিজেপির তরফে। বিধানসভায় জমা দেওয়া হয়েছে বিজেপির বক্তাদের তালিকা। বক্তব্য পেশ করবেন বিরোধী দলনেতা ও বিজেপির মহিলা বিধায়করা। গত সপ্তাহে রাজ্যে নারী নির্যাতনের অভিযোগে বিধানসভা থেকে ওয়াক আউট করে বিজেপি। এই পরিস্থিতিতে আজ বিধানসভার পরিস্থিতির দিকে নজর রাজনৈতিক মহলের। আজ বিধানসভায় থাকছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, থাকবেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীও।
জেলার
চোরবাগানে সর্বজনীনের মণ্ডপে মৃত্যুমিছিল!
আরও দেখুন






















