এক্সপ্লোর
Arpita Mukherjee: আজ অর্পিতা মুখোপাধ্যায়কে ফের পেশ করা হবে ইডি-র বিশেষ আদালতে
আজ অর্পিতা মুখোপাধ্যায়কে ফের পেশ করা হবে ইডি-র বিশেষ আদালতে। সিজিও কমপ্লেক্স থেকে সকাল সাড়ে ১১টা নাগাদ তাঁকে বার করা হয়েছে। ইডি সূত্রে খবর, গতকাল অর্পিতাকে হেফাজতে পাওয়ার পর জেরা করার সুযোগ মেলেনি। আদালতের নির্দেশ, রাত ৯টা থেকে সকাল ৬টা পর্যন্ত জেরা করা যাবে না। গতকাল আদালতে আইনজীবীর উপস্থিতিতে অর্পিতাকে জেরার বিরোধিতা করেন ইডি-র আইনজীবী। সেই কারণে আজ ফের হেফাজতে চাওয়া হবে। খবর ইডি সূত্রে। অন্যদিকে, সিজিও কমপ্লেক্সে বাড়ানো হয়েছে নিরাপত্তা। অতিরিক্ত কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছে। আজ ফের অর্পিতার মেডিক্যাল পরীক্ষা হবে। তারপর পেশ করা হবে আদালতে।
জেলার
'প্রাক্তন মুখ্যমন্ত্রীকে এখানে আসতে বলবো',শ্যাম স্টিলের কারখানার নতুন ইউনিটের ভিত্তিপ্রস্তর স্থাপনে গিয়ে বললেন মুখ্যমন্ত্রী
আরও দেখুন

ড: সুভাষ সরকারড: সুভাষ সরকার
Opinion
















