TMC: ট্রেন না পাওয়ায় বাসেই দিল্লি রওনা দিলেন তৃণমূল কংগ্রেস কর্মীরা
কেন্দ্রের বিরুদ্ধে বঞ্চনার অভিযোগে তৃণমূলের দিল্লি চলো অভিযান। ট্রেন না পাওয়ায় বাসেই দিল্লি যাচ্ছেন তৃণমূল কংগ্রেস কর্মীরা। তৃণমূল সূত্রে খবর, ১০০ দিনের কাজের টাকা না পাওয়া বঞ্চিত শ্রমিক ও কর্মীদের সংখ্যা বেশি হওয়ায় দিল্লি-যাত্রার জন্য অল ইন্ডিয়া পারমিট থাকা আন্তঃরাজ্য চলাচলকারী স্লিপার ক্লাস বাস নেওয়া হয়েছে। প্রতিটি বাসে থাকছেন ২ জন করে চালক। মেডিক্যাল কিট ছাড়াও থাকছেন চিকিৎসক। পর্যাপ্ত খাবারের ব্যবস্থাও রাখা হয়েছে। দিল্লি-যাত্রায় বিভিন্ন জায়গায় বাস দাঁড়াবে। সম্ভাব্য রুট হল, কলকাতা-আসানসোল-ধানবাদ-বারাণসী-কানপুর, আগরা হয়ে দিল্লি। বিভিন্ন জেলা অনুযায়ী বাস বরাদ্দ করা হয়েছে। তৃণমূলের টার্গেট, দিল্লিতে অন্তত ৩-৪ হাজার মানুষের জমায়েত। কেন্দ্রীয় বঞ্চনার প্রতিবাদে ২ ও ৩ অক্টোবর দিল্লিতে ধর্নায় বসবে তৃণমূল। বাংলার ১০০ দিনের কাজের শ্রমিকরা এই কর্মসূচিতে অংশ নেবেন।
























