Chopra News | পুলিশের জালে পঞ্চায়েত সমিতির বিদ্যুৎ বিভাগের কর্মাধ্যক্ষ | ABP Ananda LIVE
ABP Ananda LIVE : চোপড়ায় গ্রেফতার তৃণমূল নেতা । পুলিশের জালে পঞ্চায়েত সমিতির বিদ্যুৎ বিভাগের কর্মাধ্যক্ষ । অভিযুক্ত তৃণমূলের ব্লক কোর কমিটির সদস্য একরামুল হক । সোমবার রাতে অভিযুক্ত নেতাকে গ্রেফতার করে চোপড়া থানার পুলিশ । একাধিক মামলার অভিযোগে গ্রেফতার তৃণমূল নেতা একরামুল হক
আরও খবর...
পুজো মিটতেই ফের রাজ্যে হতে চলেছে ভোটপুজো। রাজ্য নির্বাচন কমিশন সূত্রে খবর, নভেম্বরের শেষ সপ্তাহ থেকে ডিসেম্বরের প্রথম সপ্তাহের মধ্যেই হতে চলেছে কলকাতা, হাওড়া-সহ অন্যান্য পুরসভাগুলোর ভোট। পুরভোটের প্রস্তুতি খতিয়ে দেখতে আগামীকাল সমস্ত জেলা শাসকের সঙ্গে ভার্চুয়াল বৈঠক করবেন রাজ্য নির্বাচন কমিশনার। প্রথম পর্যায়ে পুরভোট হবে কলকাতা, হাওড়া, বালি, হলদিয়া, ঝাড়গ্রাম, ধূপগুড়ি, কার্শিয়ং আর কালিম্পং পুরসভায়। রাজ্য় নির্বাচন কমিশন সূত্রে খবর, জাতীয় নির্বাচন কমিশনের পাঠানো EVM-এই হবে পুরভোট। পরিকল্পনা নেওয়া হয়েছে হান্ড্রেড পার্সেন্ট ওয়েব কাস্টিংয়ের।
এদিন মুখ্যমন্ত্রী বলেন, ''ডেঙ্গির মরশুম এখনও শেষ হয়নি, সকলকে সাবধানে থাকতে হবে। মশাবাহিত রোগের বর্তমান পরিস্থিতি শুনলাম। যদি সংখ্যা বাড়ে, তাহলে বাড়বে, তাকে নিয়ন্ত্রণ করার জন্য সরকার আছে। ডেঙ্গি মোকাবিলায় পর্যাপ্ত কিট রয়েছে। ডেঙ্গি নিয়ে কোনও তথ্য লুকোবেন না।''





















