Mamata Banerjee: বিশেষ পদ্ধতিতে তৈরি হচ্ছে ব্রিগেডে ১০ মার্চের তৃণমূলের সভামঞ্চ
বাংলায় লোকসভার যুদ্ধের দামামা বাজিয়ে দিয়েছেন নরেন্দ্র মোদি। এবার ময়দানে নামতে চলেছেন মমতা এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়। রবিবার ব্রিগেডে জনগর্জন সভার মধ্যে দিয়ে লোকসভা ভোটের আনুষ্ঠানিক প্রচার শুরু করে দিতে চলেছেন তৃণমূল নেত্রী। বহু ঐতিহাসিক সমাবেশের সাক্ষী ব্রিগেড। তবে এবার অভিনবত্বের সন্ধান দিতে তৃণমূলের সমাবেশ মঞ্চের সঙ্গে যুক্ত হচ্ছে Ramp...ব্রিগেডের জনগর্জন সমাবেশে মোট ৩টি মঞ্চ। মূল মঞ্চের পাশে থাকছে আরও ২টি মঞ্চ। মূল মঞ্চের সঙ্গে তৈরি হয়েছে ৩৪০ মিটার লম্বা র্যাম্প। এর ডান ও বাঁ দিকে আরও দু-টি ছোট র্যাম্প থাকছে। বক্তব্য রাখার সময় হাঁটতে হাঁটতে ভিড়ের মাঝে চলে যেতে পারবেন নেতা-নেত্রীরা। সূত্রের খবর, তৃণমূলের মেঘালয় এবং আসাম ইউনিটের শীর্ষ নেতারা-সহ ৩টি মঞ্চে মোট ৬০০ জন নেতা ও নেত্রী উপস্থিত থাকবেন।




















