এক্সপ্লোর
TMC: তৃণমূলের কম্বল বিলি অনুষ্ঠান, ১০০টি কম্বল কেনার টাকা দিতে দলেরই কর্মীকে চাপ দেওয়ার অভিযোগ
তৃণমূলের কম্বল বিলি অনুষ্ঠান, ১০০টি কম্বল কেনার টাকা দিতে দলেরই কর্মীকে চাপ দেওয়ার অভিযোগ। তোলা দিতে না চাওয়ায়, মারধর, গালিগালাজের অভিযোগ তৃণমূল নেতার বিরুদ্ধে। বর্ধমান ১ নম্বর ব্লকের ভোতারপাড় এলাকার ঘটনা। অভিযোগকারী শেখ আরজুর দাবি তিনিও তৃণমূল করেন। কাজ করেন একটি ব্যবসায়িক প্রতিষ্ঠানে। তাঁর অভিযোগ, শাসকদলের অনুষ্ঠানে বিলি করার জন্য তাঁর কাছে ১০০টি কম্বল চান স্থানীয় তৃণমূল নেতা শেখ মালেক। এ নিয়ে বচসার জেরে বৃহস্পতিবার অভিযোগকারীকে মারধর করা হয় বলে অভিযোগ বর্ধমান থানায় অভিযোগ দায়ের হয়েছে, অভিযোগ অস্বীকার অভিযুক্তের।
জেলার
২১ জুলাই তৃণমূলের শহীদ দিবস পালন নিয়েও শুরু রাজনৈতিক টানাপোড়েন
আরও দেখুন

ড: সুভাষ সরকারড: সুভাষ সরকার
Opinion
















