এক্সপ্লোর
Uttarakhand News Update: বিশেষ পদ্ধতিতে চলছে শ্রমিকদের উদ্ধারের চেষ্টা, ঠিক কী এই ভার্টিক্যালি ড্রিলিং?
উত্তরকাশীর সিল্কিয়ারা থেকে বারকোটের দূরত্ব ৩০ কিলোমিটার। গত কয়েকবছর ধরেই পাহাড় কেটে সুড়ঙ্গ তৈরির কাজ চলছিল। টানেলের দৈর্ঘ্য প্রায় সাড়ে ৪ কিলোমিটার। যাতায়াতের দূরত্ব কমাতেই তৈরি হচ্ছিল টানেল। টানেল-বিপর্যয়ে আটকে পড়া ৪১ জন শ্রমিক। এর মধ্যে বাংলার ৩ জন শ্রমিকও রয়েছেন। সোমবার রাতে ৬ ইঞ্চি ডায়ামিটারের একটি পাইপ সুড়ঙ্গের ভিতর ঢোকানো হয়েছে। তার মাধ্যমে পাঠানো ক্যামেরায় সুড়ঙ্গের ভিতর আটক শ্রমিকদের ভিডিয়ো প্রকাশ্যে এসেছে। ভার্টিক্যালি ড্রিলিংয়ের মাধ্যমে শ্রমিকদের উদ্ধারের চেষ্টা চলছে। একযোগে উদ্ধারকাজ চালাচ্ছে ৫টি সংস্থা।
জেলার
"পুলিশকে গুলি করলে পুলিশ তো পুষ্পবৃষ্টি করবে না", বললেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
'সবাই সংযত থাকুন, নমনীয় হন', তোলাবাজি রুখতে দলীয় কর্মীদের বার্তা শমীকের
যাদবপুরের সিপিএমের তরফে পাড়ায় পাড়ায় চলমান বুক স্টলের আয়োজন
'পরিবার ছাড়া কাউকে ভাবি বা বৌদি বলা যাবে না', হরিহরপাড়ায় বিতর্কিত মন্তব্য বিজেপি নেতার
মুখ্যমন্ত্রীর বাড়িতে জগদ্ধাত্রী পুজোর আয়োজন, আলোয় সেজে উঠেছে কাঁথির শান্তিকুঞ্জ
আরও দেখুন





















