এক্সপ্লোর

BSF: বিএসএফ কি ২০২৪ এর জন্য তৈরি হচ্ছে? ফেসবুক পোস্টে বিস্ফোরক উদয়ন গুহ | Bangla News

এর আগে সরব হয়েছিলেন বিধানসভায়। এবার সোশাল মিডিয়ায়। বিএসএফ-এর কাজের পরিসর বৃদ্ধি বিতর্ক ফের উসকে দিলেন উদয়ন গুহ।

কোচবিহারের দিনহাটার তৃণমূল বিধায়ক ফেসবুক পোস্টে লিখেছেন, ‘বিএসএফ কি ২০২৪ এর জন্য তৈরি হচ্ছে? সীমান্ত থেকে অনেক ভিতরে গ্রামে ঢুকে খবর নিচ্ছে জনসংখ্যা কত? ভোটার কত? শতকরা হিন্দু, মুসলমান কত? দেশের নিরাপত্তার সাথে এর কী সম্বন্ধ?’

সেই সঙ্গে বিস্ময় প্রকাশ করে তিনি লিখেছেন, ‘তাহলে কি সীমান্ত থেকে ৫০ কিলোমিটার ভিতরে পর্যন্ত বিএসএফ-এর এক্তিয়ারে চলে এল!’

তাঁর বিধানসভা এলাকায় বিএসএফ কোন কোন গ্রামে গিয়ে তথ্য সংগ্রহ করছে, ফেসবুক পোস্টে তারও উল্লেখ করেছেন উদয়ন গুহ। 

সম্প্রতি মোদি সরকার বিজ্ঞপ্তি জারি করে, পাকিস্তান এবং বাংলাদেশ সীমান্তে বিএসএফ-এর কর্মক্ষেত্রের পরিধি ৫০ কিলোমিটার করা হচ্ছে। ফলে পশ্চিমবঙ্গ, পাঞ্জাব ও অসমে বিএশএফ-এর কর্মক্ষেত্রের পরিধি ১৫ কিলোমিটার থেকে বেড়ে হয়েছে ৫০ কিলোমিটার। তার বিরোধিতায় গত ১৬ নভেম্বর প্রস্তাব পাস হয়েছে রাজ্য বিধানসভায়।

বিধানসভা সূত্রে খবর, ওই দিন আলোচনা চলাকালীন  প্রস্তাবের পক্ষে বক্তব্য রাখতে গিয়ে উদয়ন গুহ অভিযোগ করেছিলেন, সীমান্তে তল্লাশির নামে মহিলাদের হেনস্থা করে বিএসএফ। তা নিয়ে তুমুল বিতর্ক তৈরি হয়। ওই ঘটনার ১২ দিনের মাথায় ফের বিএসএফ-এর বিরুদ্ধে সরব দিনহাটার তৃণমূল বিধায়ক।

বাংলাদেশ সীমান্ত এলাকার জনপ্রতিনিধির ফেসবুক পোস্টের পিছনে অন্য অভিসন্ধি দেখছে বিজেপি। কোচবিহারের বিধায়ক ও বিজেপি সভানেত্রী মালতী রাভা রায় বলেছেন, ‘উদয়ন গুহ যে ধরনের কথা বলছেন তা দেশবিরোধী। বিএসএফের জন্যই আমরা রাতে ঘুমোতে পারি। বোঝাই যাচ্ছে উদয়ন গুহ কেন বিএসএফের বিরুদ্ধে বিষোদগার করছেন? উনি একটি কথাই বারবার বলে চলেছেন। তাঁর কোনও ব্যক্তি স্বার্থে আঘাত লেগেছে? এটা কেন্দ্র ভেবেছে নিরাপত্তার স্বার্থে। উনি উন্নয়নমূলক কাজ করুন। দিনহাটায় সন্ত্রাস চলছে। পাচার হচ্ছে।’

সবমিলিয়ে সীমান্তে বিএসএফ-এর এক্তিয়ার নিয়ে বিতর্ক অব্যাহত। 

ভিডিও জেলার

Debraj Chakraborty: দেবরাজের আরও কীর্তি প্রকাশ্যে,দেবরাজের বিরুদ্ধে তোলাবাজির নতুন অভিযোগ
দেবরাজের আরও কীর্তি প্রকাশ্যে,দেবরাজের বিরুদ্ধে তোলাবাজির নতুন অভিযোগ
আরও দেখুন
Sponsored Links by Taboola

ফটো গ্যালারি

ভিডিও

Debraj Chakraborty: দেবরাজের আরও কীর্তি প্রকাশ্যে,দেবরাজের বিরুদ্ধে তোলাবাজির নতুন অভিযোগ
Kolkata News: বাইক সারানোর গ্যারেজ থেকে তোলাবজির অভিযোগ,তোলা না দেওয়ায় গ্যারেজ মালিককে মারধর
Samik Bhattacharya: রাজ্যে আসছে বিড়লা গোষ্ঠী, ঘোষণা বিজেপি রাজ্য সভাপতির | ABP Ananda Live
Abhishek Banerjee: সাড়ে ১০ ঘণ্টা পর ভবানী ভবন থেকে বেরিয়ে কালীঘাটে অভিষেকের বাড়িতে সুমিত রায়
BJP Government: পূর্ব বর্ধমানের গুসকরাতেও বাস পিছু ৩০ টাকা করে তোলাবাজির অভিযোগ | Burdwan News

সেরা শিরোনাম

West Bengal News Live: রাজ্যে আসছে বিড়লা গোষ্ঠী, ঘোষণা বিজেপি রাজ্য সভাপতির, লাইভ আপডেট
রাজ্যে আসছে বিড়লা গোষ্ঠী, ঘোষণা বিজেপি রাজ্য সভাপতির, লাইভ আপডেট
Kolkata News: ভরা বর্ষায় চরমে দুর্ভোগ, পদে পদে মৃত্যুফাঁদ! কলকাতার রাস্তার সমস্যার স্থায়ী সমাধান হবে কবে?
ভরা বর্ষায় চরমে দুর্ভোগ, পদে পদে মৃত্যুফাঁদ! কলকাতার রাস্তার সমস্যার স্থায়ী সমাধান হবে কবে?
TMC News : 'হাত-পা বেঁধে পিটিয়েছে...', পুলিশ হেফাজতে মৃত্যু তৃণমূল কর্মীর, কীভাবে ? কী জানাচ্ছে মৃতের পরিবার ?
'হাত-পা বেঁধে পিটিয়েছে...', পুলিশ হেফাজতে মৃত্যু তৃণমূল কর্মীর, কীভাবে ? কী জানাচ্ছে মৃতের পরিবার ?
Samik Bhattacharya : 'অপমানিত হওয়ার পরেও ভুলতে পারেননি কলকাতার আবেগ', রাজ্যে বড় শিল্প-গোষ্ঠীর আসার ঘোষণা শমীকের
'অপমানিত হওয়ার পরেও ভুলতে পারেননি কলকাতার আবেগ', রাজ্যে বড় শিল্প-গোষ্ঠীর আসার ঘোষণা শমীকের

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Pentagon UFO Files: রাতের আকাশে কী উড়ে বেড়াচ্ছে? ভিন্গ্রহী যান কি? UFO ফাইলস সামনে আসতেই জোর পেল বিতর্ক
রাতের আকাশে কী উড়ে বেড়াচ্ছে? ভিন্গ্রহী যান কি? UFO ফাইলস সামনে আসতেই জোর পেল বিতর্ক
Rain Waterlogging : টানা বৃষ্টিতে ভেসেছে রাস্তাঘাট, বাড়ি ফেরার সময় খোলা নর্দমায় পড়ে ভেসে গেলেন যুবক
টানা বৃষ্টিতে ভেসেছে রাস্তাঘাট, বাড়ি ফেরার সময় খোলা নর্দমায় পড়ে ভেসে গেলেন যুবক
Viral News: পাড়া-পড়শিকে গসিপ বেচে বিপুল আয়, দু’-দু’টি বাড়ি কিনে ফেললেন বৃদ্ধা, বললেন, ‘পরনিন্দা-পরচর্চা আমার রক্তে’
পাড়া-পড়শিকে গসিপ বেচে বিপুল আয়, দু’-দু’টি বাড়ি কিনে ফেললেন বৃদ্ধা, বললেন, ‘পরনিন্দা-পরচর্চা আমার রক্তে’
জোড়া নিম্নচাপের পূর্বাভাস, ভয়াল রূপ ধারণ করবে বর্ষা, রাজ্যের কোথায় কোথায় চরম সতর্কতা ?
জোড়া নিম্নচাপের পূর্বাভাস, ভয়াল রূপ ধারণ করবে বর্ষা, রাজ্যের কোথায় কোথায় চরম সতর্কতা ?
Raghav Chadha Meets Narendra Modi: বিজেপি-তে গুরুত্বপূর্ণ দায়িত্ব পেতে চলেছেন রাঘব চাড্ডা? নরেন্দ্র মোদির সঙ্গে একান্ত সাক্ষাতের পর লিখলেন…
বিজেপি-তে গুরুত্বপূর্ণ দায়িত্ব পেতে চলেছেন রাঘব চাড্ডা? নরেন্দ্র মোদির সঙ্গে একান্ত সাক্ষাতের পর লিখলেন…
Gold Price Today: একদিনেই সোনার দামে বড় লাফ! সপ্তাহ শেষে কত হল দাম? আজ কিনলে লাভ?
একদিনেই সোনার দামে বড় লাফ! সপ্তাহ শেষে কত হল দাম? আজ কিনলে লাভ?
IRCTC News: জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
Inflation News: জুলাইয়ে মহার্ঘ রান্নাঘর! ২৩% বাড়ল পেঁয়াজের দাম, LPG-ও চড়া, বাড়ল ভেজ-নন ভেজ থালির খরচ, কতটা বাড়ল আপনার রান্নার খরচ?
জুলাইয়ে মহার্ঘ রান্নাঘর! ২৩% বাড়ল পেঁয়াজের দাম, LPG-ও চড়া, বাড়ল ভেজ-নন ভেজ থালির খরচ, কতটা বাড়ল আপনার রান্নার খরচ?
Embed widget