Udayan Guha: উদয়ন গুহের নকল করেই ভাইরাল দিনহাটার যুবক! প্রশংসা পেলেন মন্ত্রীর কাছ থেকে
উদয়ন গুহের নকল করেই ভাইরাল দিনহাটার যুবক। মূলত,বারে বারে নিজের বক্তব্যের জন্য সংবাদ শিরোনামে উঠে আসেন দিনহাটার বিধায়ক তথা উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ। এবার তাকে নকল করেই রীতিমত ভাইরাল হয়ে উঠেছেন দিনহাটার যুবক অর্ঘ্য কমল সরকার। তিনিও একজন তৃণমূল কংগ্রেস কর্মী। মন্ত্রীর সঙ্গে থাকতে থাকতে এবং তাঁর সভায় তার বক্তব্য শুনতে শুনতে তাঁকে নকল করার চেষ্টা করেন তিনি। মন্ত্রীর সামনেও, বেশ কয়েকবার তাঁর নকল করেছেন। মিমিক্রি করে প্রশংসাও পেয়েছেন তিনি খোদ মন্ত্রীর কাছ থেকেই। এই ভাবেই জনপ্রিয় হয়ে উঠেছেন অর্ঘ্য কমল সরকার। দিনহাটা কলেজের অস্থায়ী কর্মচারী হলেন অর্ঘ্য কমল সরকার। পাশাপাশি তিনি একজন তৃণমূল কর্মী। তাই দলীয় সভা হলেই বরাবরই তিনি, দিনহাটার বিধায়ক তথা উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ-র সঙ্গে সেই অনুষ্ঠানে পাড়ি দেন। এদিকে দিনের পর দিন উদয়ন গুহ-র সঙ্গে সঙ্গে থাকতে থাকতে, তাঁকে রীতিমত অনুকরণ করে ফেলেছেন অর্ঘ্য কমল। নিজের প্রতিভা প্রকাশ করেন দলীয় সভাতেই। তাই দলীয় সভায় তো বটেই, অর্ঘ্য কমল , উদয়ন গুহ-র নকল করে যেমন সবার প্রশংসা কুড়িয়েছেন, তেমনই মন ছুঁয়েছেন খোদ উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রীর।
























