এক্সপ্লোর
Fire: উল্টোডাঙায় বিধ্বংসী আগুনে পুড়ে ছাই কাগজের গুদাম
গভীর রাতে উল্টোডাঙার ধানকল এলাকায় বিধ্বংসী আগুনে পুড়ে ছাই কাগজের গুদাম। সকালেও ধিকিধিকি আগুন জ্বলছে। পকেট ফায়ার নেভানোর চেষ্টা করছেন দমকল কর্মীরা। গতকাল
রাত সোয়া ১টা নাগাদ ওই কাগজের গুদামে আগুন লাগে। এলাকার বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হয়। দমকলের ১০টি ইঞ্জিন ঘণ্টা তিনেকের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। ঘিঞ্জি এলাকা হওয়ায় আগুন নেভাতে বেগ পেতে হয় দমকল কর্মীদের। গুদাম থেকে বেশ কয়েকজন শ্রমিককে আগেই উদ্ধার করে নিয়ে যান স্থানীয়রা। শর্ট সার্কিট থেকেই আগুন লাগে বলে প্রাথমিক অনুমান দমকলের।
জেলার
চোরবাগানে সর্বজনীনের মণ্ডপে মৃত্যুমিছিল!
আরও দেখুন






















