ABP Live Food Junction : মাকে ডাকেন মাসিমা ! অরুণদার জয় মা তারায় ৩৭ টাকায় পেটপুরে
খেয়ে যেমন সুখ। খাবারদাবার (Food) দেখেও সুখ মেলে অনেকের। আর সে খাবারের দাম যদি হয় হাতের নাগালে, তাহলে মাঝেমধ্যে চেখে দেখাও যেতে পারে। এই যেমন কলকাতার অতি পরিচিত ডেকার্স লেনের (Decker's Lane) অরুণদার (Arun Da) জয় মা তারা (Joy Maa Tara)। কম পয়সায় জিভে আহা স্বাদ আনতে ঢুঁ মারতেই পারেন। বছর ৩৫ মানুষের উদরপূর্তিতে নিয়োজিত অরুণদা। নিজেই ঘুরে দেখালেন তাঁর দোকানের নানা স্বাদের নানা খাবার। এগারোটা থেকে বিকেল চারটে পর্যন্ত শ দুয়েক মানুষের পাত রোজ পড়ে তাঁর দোকানে। আর একবার যিনি খেয়েছেন...। এখানেই শেষ নয়। এবিপি লাইভে এলে এরকম নানা স্বাদের রসনাতৃপ্তির সন্ধান পাবেন অনায়াসেই। চোখে দেখে হয়তো চেখে দেখার আগ্রহ বেড়ে যেতেই পারে। অজান্তেই বলে উঠতে পারে মন, 'রসেবশে আছি বেশ, খাওয়াদাওয়া জম্পেশ'। তাই আর দেরি কেন ?




















