এক্সপ্লোর
Malda: কপিল মোরেশ্বর পাতিলকে উদ্দেশ্য করে গো ব্যাক স্লোগান, দেখানো হল কালো পতাকা | Bangla News
মালদার মানিকচকে উত্তর চণ্ডীপুর গ্রাম পঞ্চায়েতের অফিসে কেন্দ্রীয় মন্ত্রীর বৈঠক চলাকালীন বাইরে বিক্ষোভ দেখালেন গ্রামবাসীরা। কেন্দ্রীয় গ্রামোন্নয়ন প্রতিমন্ত্রী কপিল মোরেশ্বর পাতিলকে উদ্দেশ্য করে উঠল গো ব্যাক স্লোগান। দেখানো হল কালো পতাকাও। কেন্দ্রীয় প্রকল্পগুলি নিয়ে খোঁজ নিতে এদিন তৃণমূল পরিচালিত উত্তর চণ্ডীপুর গ্রাম পঞ্চায়েতের অফিসে যান কেন্দ্রীয় মন্ত্রী। বৈঠক চলাকালীন পঞ্চায়েত অফিসের বাইরে গঙ্গা ভাঙন, আবাস-দুর্নীতির অভিযোগ বিভিন্ন ইস্যুতে বিক্ষোভ দেখান গ্রামবাসীরা। যদিও কেন্দ্রীয় মন্ত্রীর দাবি, রাজ্য সরকারের বিরুদ্ধে এটা সাধারণ মানুষের ক্ষোভের বহিঃপ্রকাশ।
জেলার
ভেন্টিলেটরের কার্যকারিতা তুলে ধরতে ওয়ার্কশপের আয়োজন করল মণিপাল ব্রডওয়ের ক্রিটিক্যাল কেয়ার মেডিসিন বিভাগ
আরও দেখুন

ড: সুভাষ সরকারড: সুভাষ সরকার
Opinion
















