তিহাড় জেলের সেলেই মন্ত্রীর ম্যাসাজ নেওয়ার ভিডিও ভাইরাল
তিহাড় জেলের সেলেই মন্ত্রীর ম্যাসাজ নেওয়ার ভিডিও ভাইরাল। যাকে ঘিরে শুরু হয়েছে রাজনৈতিক তরজা। দিল্লির আম আদমি পার্টির সরকারের মন্ত্রী সত্যেন্দ্র জৈন আর্থিক দুর্নীতি মামলায় গ্রেফতার হয়ে তিহাড় জেলে রয়েছেন। সম্প্রতি একটি ভিডিও ভাইরাল হয়েছে, যাতে দেখা যাচ্ছে, তিনি জেলের সেলের মধ্যে ম্যাসাজ নিচ্ছেন। যদিও ভিডিও সত্যতা এবিপি আনন্দ যাচাই করেনি। বিজেপির অভিযোগ, অরবিন্দ কেজরিওয়াল তিহাড় জেলকে ম্যাসাজ পার্লার বানিয়ে ফেলেছেন! যেহেতু, তিহাড় জেলের পরিচালনার দায়িত্ব দিল্লি সরকারের হাতেই রয়েছে। আম আদমি পার্টির তরফে বলা হয়েছে, চিকিত্সকের পরামর্শে সত্যেন্দ্র জৈনকে ফিজিওথেরাপি করাতে হয়। বিজেপি তাঁর অসুখ নিয়ে মস্করা করছে।




















