এক্সপ্লোর
Bowbazar Crack: মেট্রোর টানেল থেকে জলপ্রপাতের মত পড়ছে জল। কী ছবি উঠে আসছে? দেখুন। Bangla News
ফের বউবাজারে ফিরল ফাটল আতঙ্ক। এবার দুর্গা পিতুরি লেনের পাশের গলি মদন দত্ত লেনে একাধিক বাড়িতে বড় বড় ফাটল দেখা দিয়েছে। আজ ভোরে এই ফাটল স্থানীয় বাসিন্দাদের চোখে পড়ে। এর জেরে আতঙ্ক ছড়িয়ে পড়ে স্থানীয় বাসিন্দাদের মধ্যে। ইস্ট ওয়েস্ট মেট্রো কর্তৃপক্ষের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়েছেন স্থানীয় বাসিন্দারা। আতঙ্কে বাড়ি ছেড়ে জিনিসপত্র নিয়ে রাস্তায় নেমে আসেন তাঁরা। ইতিমধ্যেই বাসিন্দারা ১০টি বাড়ি খালি করে দিয়েছেন। এলাকায় মোতায়েন হয়েছে পুলিশ। ফাটল ধরা বাড়ি ফাঁকা করে দিতে বলেন পুলিশ কর্মীরা। ঘটনাস্থলে মেট্রোর প্রতিনিধিরা এলেও তাঁরা বাসিন্দাদের ক্ষোভের মুখে পড়েন।
জেলার
গোর্খাল্যান্ডের দাবি থেকে সরছেন বিমল গুরুঙ্গ? মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক নিয়ে যা জানালেন
আরও দেখুন

ড: সুভাষ সরকারড: সুভাষ সরকার
Opinion
















