WB Assembly Election 2026: দিনভর চলছে জনসংযোগ-প্রচার। তার ফাঁকে কী খাচ্ছেন বাগদার তৃণমূল প্রার্থী?
ABP Ananda LIVE : বাগদায় এবার মুখোমুখি লড়াই মতুয়া ঠাকুরবাড়ির দুই সদস্যের। বিজেপির সোমা ঠাকুরের বিরুদ্ধে প্রার্থী ননদ মধুপর্ণা ঠাকুর। দিনভর চলছে জনসংযোগ-প্রচার। তার ফাঁকে কী খাচ্ছেন তৃণমূল প্রার্থী? খোঁজ নিল এবিপি আনন্দ।
'কয়লা, বালি, গরুর টাকা তুলে তৃণমূলকে দিয়ে আসে পুলিশ.. কেউ বাঁচবে না', ডেপুটি পুলিশ কমিশনারের বাড়িতে ED Raid প্রসঙ্গে দিলীপ ঘোষ
রবিবাসরীয় সকালে কলকাতার একাধিক ঠিকানায় ইডি হানা! দিনের আলো ফোটার আগেই, আজ বিভিন্ন দলে ভাগ হয়ে শহরের বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়ে ইডি আধিকারিকরা। আজ কাকভোরে, একদিকে বালিগঞ্জে ফার্ন রোডে ডেপুটি পুলিশ কমিশনারের ফ্ল্যাটে অভিযান চালায় ইডি। অন্যদিকে, আজ সকালেই সান এন্টারপ্রাইজের ম্যানেজিং ডিরেক্টর জয় এস. কামদারের বাড়িতে হানা দেয় ইডি। সদ্যই এই বাড়ি থেকে উদ্ধার হয়েছিল ১ কোটিরও বেশি টাকা। আজ কেন্দ্রীয় বাহিনী দিয়ে ঘিরে ফেলা হয়, যে যে বাড়িতে তল্লাশি চালানো হচ্ছে, সেই বাড়ি ও আবাসন। মোবাইল ফোন বাজেয়াপ্ত করে ২টি ঠিকানাতেই চলছে তল্লাশি।
কে এই শান্তনু সিন্হা বিশ্বাস? তাঁর প্রথম পরিচয়, তিনি ডেপুটি পুলিশ কমিশনার। তবে তিনি দীর্ঘদিন সামলেছেন, কালীঘাট থানার দায়িত্ব। কীভাবে উঠে এল তাঁর নাম? ইডি সূত্রে খবর, সোনা পাপ্পুর বাড়িতে যে তল্লাশি অভিযান চলেছিল, সেদিনই এক ব্যবসায়ী, জয় এস. কামদারের বাড়ি থেকে প্রায় দেড় কোটি টাকা বাজেয়াপ্ত হয়। এই মামলার তদন্ত করতে গিয়েই উঠে আসে, শান্তনু সিন্হা বিশ্বাসের নাম। জানা যাচ্ছে, জয় এস. কামদারের ব্যাঙ্ক স্টেটমেন্টে নাম ছিল, শান্তনু সিন্হা বিশ্বাসের। কোথায় গেল টাকা, এই প্রশ্নের উত্তর খুঁজতেই, পুলিশ পেয়ে যায় শান্তনু সিন্হার নাম। সেই কারণেই আজ শান্তনু সিন্হা বিশ্বাসের ২টি ঠিকানাতেই হান দিয়েছে ইডি।























