TMC VS BJP: একে অপরের বিরুদ্ধে হামলার অভিযোগ তৃণমূল-বিজেপির,সংঘর্ষে উত্তেজনা হুগলির খানাকুলে
ABP Ananda LIVE : তৃণমূল-বিজেপি সংঘর্ষে উত্তেজনা হুগলির খানাকুলে। ঘটনায় দু'পক্ষের অন্তত ৫ জন জখম। একে অপরের বিরুদ্ধে হামলার অভিযোগ তৃণমূল-বিজেপির। থানা ঘেরাও করে বিক্ষোভ বিজেপির। বাড়ি ফেরার পথে ২ তৃণমূল কর্মীকে রাস্তা আটকে মারধরের অভিযোগ শাসক দলের। পাল্টা তাঁদের কর্মীদের রাস্তা আটকে মারধরের অভিযোগ বিজেপির।
'২১ এপ্রিল পর্যন্ত ট্রাইব্যুনাল যাঁদের ছাড়পত্র দেবে, তাঁরা প্রথম দফায় ভোট দিতে পারবেন', বিচারাধীন একাংশের স্বস্তি সুপ্রিম কোর্টের, দ্বিতীয় দফায় যাদের ভোট...
'২১ এপ্রিল পর্যন্ত ট্রাইব্যুনাল যাঁদের ছাড়পত্র দেবে, তাঁরা প্রথম দফার নির্বাচনে ভোট দিতে পারবেন', বিচারাধীন একাংশের স্বস্তি সুপ্রিম কোর্টের। ২১ এপ্রিল পর্যন্ত বিচারাধীন ভোটারদের ট্রাইব্যুনাল ছাড়পত্র দিলে, তাঁরা ২৩ এপ্রিল অর্থাৎ প্রথম দফায় ভোট দিতে পারবেন, নির্দেশ দেশের শীর্ষ আদালতের। দ্বিতীয় দফার ক্ষেত্রেও বিচারাধীনদের একাংশকে স্বস্তি সুপ্রিম কোর্টের। '২৭ এপ্রিল পর্যন্ত যাঁদের ট্রাইব্যুনাল ছাড়পত্র দেবে, তাঁরা দ্বিতীয় দফা অর্থাৎ ২৯ এপ্রিল ভোট দিতে পারবেন' ,এই সময়ের মধ্যে যেসব বিচারাধীনরা ছাড়পত্র পাবেন না, তাঁরা এই নির্বাচনে ভোট দিতে পারবেন না। এসআইআর মামলায় ফের ১৪২ ধারা প্রয়োগ সুপ্রিম কোর্টের। এই নিয়ে তৃতীয়বার 'ব্রহ্মাস্ত্র' প্রয়োগ সর্বোচ্চ আদালতের।

















