Weather News: নিম্নচাপের জেরে সকাল থেকে তুমুল বৃষ্টি, কতদিন থাকবে এর প্রভাব ?
ABP Ananda LIVE: সকাল থেকে কলকাতা-সহ দক্ষিণবঙ্গে দফায় দফায় বৃষ্টি। ভারী বৃষ্টিতে কলকাতার একাধিক জায়গা জলমগ্ন। অতি বৃষ্টির লাল সতর্কতা দক্ষিণবঙ্গে, কাল পর্যন্ত এমনই থাকবে আবহাওয়া আজ বিক্ষিপ্তভাবে কলকাতায় দিনভর ভারী বৃষ্টির পূর্বাভাস, বৃষ্টির সঙ্গে বইতে পারে ঝোড়ো হাওয়া। আরও শক্তিশালী হচ্ছে উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরের নিম্নচাপ। উত্তর ওড়িশা ও গাঙ্গেয় পশ্চিমবঙ্গ উপকূল জুড়ে নিম্নচাপের প্রভাব। কলকাতার সঙ্গে হাওড়া, দক্ষিণ ২৪ পরগনা ও দুই মেদিনীপুরে ভারী বৃষ্টির সতর্কতা। আজ পশ্চিম মেদিনীপুর বাঁকুড়া এবং ঝাড়গ্রামে বৃষ্টির লাল সতর্কতা।
আরও খবর...
১০ জুলাই পর্যন্ত যাঁদের আবেদন যাচাই, আজ অ্যাকাউন্টে ঢুকবে অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা
১০ জুলাই পর্যন্ত যাঁদের আবেদন যাচাই, আজ অ্যাকাউন্টে ঢুকবে অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা। অনেক নিয়ম শিথিল। ভাতার আওতায় প্রায় ৯০ শতাংশ উপভোক্তা। ঘোষণা মুখ্যমন্ত্রীর।





















