West Bengal Assembly Election Result 2026 : এগিয়ে থাকার নিরিখে কে এগিয়ে? কে পিছিয়ে?
ABP Ananda LIVE : একাধিক রাউন্ড গণনার শেষে সকাল ১১ টা বেজে ৩০ মিনিটের হিসাব বলছে, ইতিমধ্যেই ১৫০-এর বেশি সিটে এগিয়ে রয়েছে বিজেপি। অর্থাৎ, এগিয়ে থাকার নিরিখে ইতিমধ্যেই ম্যাজিক ফিগার পার করে ফেলেছে তারা।
আরও খবর...
গণনা শুরুর পর বড় চমক এই কেন্দ্রগুলিতে ! এখনও পর্যন্ত BJP কোথায় কোথায় এগিয়ে ?
প্রাথমিক ট্রেন্ডে রাজ্যের একাধিক কেন্দ্রগুলিতে এগিয়ে বিজেপি। সকাল সাড়ে নটায় পাওয়া আপডেট অনুযায়ী, নন্দীগ্রামে প্রথম রাউন্ড শেষে এগিয়ে শুভেন্দু অধিকারী। সিউড়িতে এগিয়ে বিজেপি প্রার্থী জগন্নাথ চট্টোপাধ্যায়। পাণ্ডবেশ্বরে এগিয়ে বিজেপি প্রার্থী জিতেন্দ্র তিওয়ারী। খড়গপুর সদরে এগিয়ে দিলীপ ঘোষ। রাসবিহারীতে এগিয়ে বিজেপি প্রার্থী স্বপ্নন দাশগুপ্ত। তুফানগঞ্জে এগিয়ে বিজেপি প্রার্থী মালতী রাভা রায়।
অপরদিকে, সকাল সাড়ে নটায় পাওয়া আপডেট অনুযায়ী, মাথাভাঙাতে এগিয়ে বিজেপি প্রার্থী নিশীথ প্রামাণিক। ফালাকাটায় বিজেপি প্রার্থী দীপক বর্মণ। দুর্গাপুর পশ্চিমে এগিয়ে বিজেপির লক্ষণ ঘোড়ুই। নোয়াপড়ায় এগিয়ে বিজেপি প্রার্থী অর্জুন সিংহ। ভাটপাড়ায় এগিয়ে রয়েছেন বিজেপি প্রার্থী পবন সিংহ। আসানসোল দক্ষিণে, ৬ হাজার ভোটে এগিয়ে বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা পাল।























