West Bengal Election Result : আবার হাসবে ঘাসফুল, নাকি পশ্চিমবঙ্গে ফুটবে পদ্ম ?
ABP Ananda LIVE : ভোট ঘোষণার পর থেকেই চড়তে শুরু করেছিল তরজার পারদ। মনোনয়ন থেকে প্রচার তারপর দুদফায় ভোট গ্রহণ। কে কত আসনে জিতবে? কোন দল আসন জয়ের সেঞ্চুরি করবে? কে থেমে যাবে 50 এর আগেই? কারা সরকার গড়বে? কোন পক্ষের তখত দখলের স্বপ্ন থেকে যাবে অধরা? এই নিয়ে দাবি পাল্টা দাবি হুঁশিয়ারি পাল্টা হুঁশিয়ারি ঘিরে প্রায় দু মাস ধরে তপ্ত হচ্ছে পশ্চিমবঙ্গের রাজনৈতিক মাটি। এর মধ্যেই শেষ হয়েছে দুদফায় ভোট গ্রহণ। রেকর্ড পরিমাণে ভোট দিয়ে ইতিহাস করেছেন রাজ্যের মানুষ। আর কয়েক ঘণ্টা পরেই শুরু হয়ে যাবে ভোট গণনা। কিন্তু তার আগেও ক্ষমতা দখল থেকে আসন জয় হুংকার থামার কোন লক্ষণ নেই। শাসক বলে আমায় দেখ তো বিরোধী বলে আমায় ভোট গণনার আগেও যা জারি থাকলো।























