Census 2027: শুরু জাতিভিত্তিক জনগণনা, সেলফ এনুমারেশন করার জন্য, কীভাবে করবেন ওয়েবসাইটে ফিলাপ ?
ABP Ananda LIVE : শনিবার থেকে শুরু হয়ে গেল জাতিভিত্তিক জনগণনা। প্রথম ১৫দিন ওয়েবসাইটে চলবে সেল্ফ এনুমারেশন। ১৬ অগাস্ট থেকে ১৫ সেপ্টেম্বর পর্যন্ত হবে বাড়ি বাড়ি ভেরিফিকেশন। শনিবার থেকে শুরু হল জনগণনার প্রথম পর্যায়।এবারই প্রথম সমপূর্ণ ডিজিটাল পদ্ধতিতে হবে দেশের জনগণনা। প্রথম ১৫ দিন চলবে সেলফ এনুমারেশন। যেখানে সাধারণ মানুষ নিজেরাই অনলাইনে তথ্য জমা দেওয়ার সুযোগ পাবেন। সেলফ এনুমারেশন করার জন্য ঢুকতে হবে https://se.census.gov.in সাইটে। দিতে হবে ৩৩টি প্রশ্নের উত্তর। সেলফ এনুমারেশনে দিতে হবে বাড়ি বা ফ্ল্যাটের বিবরণ। মেঝে, দেওয়াল বা ছাদ কী দিয়ে তৈরি, দিতে হবে সেই তথ্য।
আরও খবর...
Kolkata News: বাজারদর নিয়ন্ত্রণে EB-র হানা
বাজারদর নিয়ন্ত্রণে EB-র হানা। খাস কলকাতার একাধিক বাজারে অভিযান চালাচ্ছেন এনফোর্সমেন্ট ব্রাঞ্চের সদস্যরা। সঙ্গে রয়েছে স্থানীয় থানার পুলিশ। কলকাতার শ্যামবাজারে টালা থানার আধিকারিকদের সঙ্গে হানা দিল এনফোর্সমেন্ট ব্রাঞ্চ। কোন জিনিসের কী দাম? কোনওভাবে বেশি দামে কিছু বিক্রি করা হচ্ছে কিনা, তা নিয়ে বিক্রেতাদের সঙ্গেও কথা বলছেন আধিকারিকেরা।

















