West Bengal Election 2026 | ভোটের মুখে IT ও ED রেড নিয়ে সপ্তমে উঠেছে রাজনৈতিক সংঘাত। ED Raid
ABP Ananda LIVE : ২৩ এপ্রিল প্রথম দফার ভোট। ভোটের ঠিক ৬ দিন আগে রাসবিহারীর তৃণমূল প্রার্থী । দেবাশিস কুমারের বাড়ি নির্বাচনী কার্যালয় সহ ৫ জায়গায় পৌঁছে গেল আয়কর দফতরের আধিকারিকরা। চলল তল্লাশি। ভোটের ঠিক মুখে তৃণমূল প্রার্থীর বাড়িতে আয়কর তল্লাশি নিয়ে তুঙ্গে উঠেছে রাজনৈতিক তরজা। তৃণমূল নেত্রী মমতা বন্দ্য়োপাধ্য়ায় কেন্দ্রের বিজেপি সরকারের বিরুদ্ধে সুর চড়িয়ে বললেন, কালো টাকার হুন্ডি নিয়ে বাংলায় বসে আছেন, আর তৃণমূল কংগ্রেস পার্টির অফিসে রেড করছেন। তৃণমূল নেত্রীর এই আক্রমণের পাল্টা জবাব এসেছে বিজেপির তরফেও।
আরও খবর...
ভোটাভুটিতে লোকসভায় মহিলা সংরক্ষণ সংশোধনী বিল খারিজ
ভোটাভুটিতে লোকসভায় মহিলা সংরক্ষণ সংশোধনী বিল খারিজ। বিল পাস করাতে প্রয়োজনীয় দুই তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা আদায়ে ব্যর্থ কেন্দ্র। বিলের পক্ষে পড়ল ২৯৮টি ভোট, বিপক্ষে পড়ল ২৩০টি ভোট। আজ দেশজুড়ে NDA-র বিক্ষোভ কর্মসূচি। বিরোধীপক্ষ মহিলাদের ধোঁকা দিয়েছে, অভিযোগ বিজেপির। মহিলাদের নাম করে সংবিধানে আঘাত করার চেষ্টা ব্যর্থ, পাল্টা দাবি রাহুল গান্ধী, অখিলেশের।

















