এক্সপ্লোর
Panchayat Election: হাইকোর্টের কেন্দ্রীয় বাহিনী নির্দেশকে চ্যালেঞ্জ, সুপ্রিম কোর্টে যাচ্ছে রাজ্য সরকার ও কমিশন | ABP Ananda LIVE
কলকাতা হাইকোর্টের কেন্দ্রীয় বাহিনী (Central Force) দিয়ে গোটা রাজ্যে পঞ্চায়েত নির্বাচন করানোর রায়কে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে যাচ্ছে রাজ্য সরকার ও রাজ্য নির্বাচন কমিশন (State Election Commission)। বৃহস্পতিবার আদালতের বাহিনী-নির্দেশের পরই রাতের দিকে কমিশন ছেড়ে বেরোনোর সময় আদালতের দেওয়া নির্দেশ মেনে চলার বার্তাই দিয়েছিলেন রাজ্য নির্বাচন কমিশনার রাজীব সিনহা (Rajiva Sinha)। অবশ্য ২৪ ঘণ্টা কাটতে না কাটতেই ১৮০ ডিগ্রি বদল ঘটল অবস্থানে। কালই সুপ্রিম কোর্টে আবেদন রাজ্য সরকার ও রাজ্য নির্বাচন কমিশনের। এডিজি আইনশৃঙ্খলা ও স্বরাষ্ট্রসচিবের সঙ্গে কমিশনের বৈঠকের পরেই যে সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
জেলার
মিথ্যা তথ্য যাঁরা দিচ্ছেন তাঁদের বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়া হবে: মুখ্যমন্ত্রী
আরও দেখুন

ড: সুভাষ সরকারড: সুভাষ সরকার
Opinion





















