Jhalda Murder: রাজ্য ভয় পাচ্ছে তাই CBI তদন্তে বাধা দিচ্ছে, মন্তব্য পূর্ণিমা কান্দুর।Bangla News
ঝালদায় কংগ্রেস কাউন্সিলর তপন কান্দু খুনের ঘটনায় সিবিআই তদন্তে কেন বাধা দিচ্ছে রাজ্য সরকার? বগটুইকাণ্ডে সিবিআই তদন্ত নিয়ে রাজ্য সরকার তো কোনও বাধা দেয়নি।এই প্রশ্ন তুললেন নিহত কংগ্রেস কাউন্সিলরের স্ত্রী পূর্ণিমা কান্দু। রাজ্য সরকার ঝালদাকাণ্ডে সিবিআই তদন্তের নির্দেশকে চ্যালেঞ্জ করে, কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চের দ্বারস্থ হয়েছে, এই খবর সামনে আসার পরই সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন পূর্ণিমা কান্দু। তাঁর প্রশ্ন, যেহেতু তাঁর স্বামী কংগ্রেস করতেন, তাই কি ঘটনা ধামাচাপা দিতেই সরকারের এই পদক্ষেপ? ঘটনায় অভিযুক্তদের আড়াল করতেই কি সিবিআই তদন্তে বাধা দিচ্ছে সরকার, এই প্রশ্নও তুলেছেন তিনি। পূর্ণিমা কান্দুর অভিযোগ, সিবিআই তদন্তে নেমে পরার পর ভয় পেয়েই সরকারের এমন আচরণ।




















