Dengue News | আরও বাড়ল রাজ্যের ডেঙ্গি আক্রান্তের সংখ্যা। সংখ্যা বেড়ে সাড়ে ৪হাজারেরও বেশি মানুষ
ABP Ananda LIVE : আরও বাড়ল রাজ্যের ডেঙ্গি আক্রান্তের সংখ্যা। রাজ্যে ডেঙ্গি আক্রান্তের সংখ্যা বেড়ে সাড়ে ৪ হাজারেরও বেশি মানুষ। কলকাতায় আক্রান্তের সংখ্য়া পার করল ৪০০। দক্ষিণবঙ্গের জেলাগুলিতে দাপট দেখাচ্ছে ডেঙ্গি। সবচেয়ে বেশি সংক্রমণ মুর্শিদাবাদে, দ্বিতীয় স্থানে রয়েছে কলকাতা। তিন নম্বরে রয়েছে উত্তর ২৪ পরগনা, স্বাস্থ্য় দফতর সূত্রে খবর। মুর্শিদাবাদে ডেঙ্গি আক্রান্ত - ৮৭০, কলকাতায় ডেঙ্গি - ৪০২। উত্তর ২৪ পরগনায় ডেঙ্গি আক্রান্ত- ৩৪৬, দক্ষিণ ২৪ পরগনায় ডেঙ্গি আক্রান্ত- ৩২৪। মালদায় ডেঙ্গি আক্রান্ত- ৩৩১, নদিয়ায় ডেঙ্গি আক্রান্ত- ৩১৬।
ক্যামাক স্ট্রিটকাণ্ডে এবার প্রাক্তন IPS হুমায়ুন কবীরের বাড়িতে পুলিশ
ক্যামাক স্ট্রিটকাণ্ডে এবার প্রাক্তন IPS হুমায়ুন কবীরের বাড়িতে পুলিশ। ৯ সেপ্টেম্বর, বুধবার হুমায়ুন কবীরকে শেক্সপিয়র সরণি থানায় তলব করা হয়েছে। হুমায়ুন কবীরের তরফে নোটিস গ্রহণ করলেন তাঁর নিরাপত্তারক্ষী। বুধবার নয় আগামীকালই থানায় হাজিরা দেবেন, জানিয়েছেন হুমায়ুন কবীর। এর আগে ২ বার তাঁর বাড়িতে গিয়েও নোটিস ধরাতে পারেনি পুলিশ।






















