Ghatal waterlogged | ঘাটালে বন্যা আশঙ্কা, বিপাকে পড়লেন স্থানীয়রা | West Bengal News
ABP Ananda LIVE : ঘাটালে বন্যা আশঙ্কা, বিপাকে পড়লেন স্থানীয়রা। এদিকে রাতভর দফায় দফায় ভারী বৃষ্টিতে জল জমল কলকাতার বিভিন্ন অংশে। আজ দক্ষিণবঙ্গে বৃষ্টি কমার সম্ভাবনা। রবিবারের পর ফের বৃষ্টি বাড়বে দক্ষিণবঙ্গে। সপ্তাহজুড়ে উত্তরবঙ্গে ভারী বৃষ্টির পূর্বাভাস। সকাল থেকে মাইথন ও পাঞ্চেত মিলিয়ে মোট জল ছাড়া হয়েছে ১ লক্ষ ১৮ হাজার কিউসেক।
নিউ আলিপুরে প্রাক্তন মেয়র ফিরহাদ হাকিমের ২টি সংস্থার অফিসে তল্লাশি
নিউ আলিপুরে প্রাক্তন মেয়র ফিরহাদ হাকিমের ২ টি সংস্থার অফিসে তল্লাশি। হাকিম পলিমেকার্স প্রাইভেট লিমিটেড ও হাকিম কেমিক্যালস্-এর অফিসে তল্লাশি। সংস্থার ওয়েবসাইটেও প্রতিষ্ঠাতা হিসাবে ফিরহাদ হাকিমেরই নাম। পুলিশ নিয়ে নিউ আলিপুরের অফিসে তল্লাশি প্রাতিষ্ঠানিক দুর্নীতি বিরোধী কমিশনের ৩ সদস্যের। নির্দিষ্ট অভিযোগের প্রেক্ষিতে প্রাক্তন মেয়রের অফিসে তল্লাশি। ''১৯৮৫ সাল থেকে এই কারখানা চলছে। এক ব্যক্তির থেকে ভাড়া নিয়ে কারখানাটি চালানো হচ্ছে। কারখানার শেড ভেঙে যাওয়ায় ২ বছর আগে নতুন করে মেরামতি করা হয়", ঘনিষ্ঠমহলে জানিয়েছেন ফিরহাদ হাকিম। এর আগে নন্দনে প্রাক্তন তথ্য় ও সংস্কৃতিমন্ত্রী ইন্দ্রনীল সেনের অফিসেও তল্লাশি চালায় প্রাতিষ্ঠানিক দুর্নীতি বিরোধী কমিশন।






















