WB Police on Syndicate: কলকাতা-হাওড়া-সল্টলেক-বারুইপুরে তোলা আদায়ে সিন্ডিকেট চক্রের হদিশ!
ABP Ananda LIVE : কলকাতা-হাওড়া-সল্টলেক-বারুইপুরে তোলা আদায়ে সিন্ডিকেট চক্রের হদিশ। দুর্নীতিদমন শাখার অভিযানে সামনে চাঞ্চল্যকর তথ্য! 'পুলিশ ও দালালদের মধ্যে গড়ে উঠেছিল সংগঠিত অপরাধ চক্র', 'বাইরের রাজ্য থেকে ট্রাক ঢোকার সময় নো এন্ট্রিতেও মিলত এন্ট্রি!', টাকা দিলেই নো এন্ট্রি জোনেও যখন তখন ঢুকতে পারত ট্রাক, তদন্তে দাবি দুর্নীতিদমন শাখার
এটা তো হওয়ারই ছিল, নিউ আলিপুরে প্রাক্তন মেয়র ফিরহাদ হাকিমের ২টি সংস্থার অফিসে তল্লাশি
নিউ আলিপুরে প্রাক্তন মেয়র ফিরহাদ হাকিমের ২ টি সংস্থার অফিসে তল্লাশি। হাকিম পলিমেকার্স প্রাইভেট লিমিটেড ও হাকিম কেমিক্যালস্-এর অফিসে তল্লাশি। সংস্থার ওয়েবসাইটেও প্রতিষ্ঠাতা হিসাবে ফিরহাদ হাকিমেরই নাম। পুলিশ নিয়ে নিউ আলিপুরের অফিসে তল্লাশি প্রাতিষ্ঠানিক দুর্নীতি বিরোধী কমিশনের ৩ সদস্যের। নির্দিষ্ট অভিযোগের প্রেক্ষিতে প্রাক্তন মেয়রের অফিসে তল্লাশি। ''১৯৮৫ সাল থেকে এই কারখানা চলছে। এক ব্যক্তির থেকে ভাড়া নিয়ে কারখানাটি চালানো হচ্ছে। কারখানার শেড ভেঙে যাওয়ায় ২ বছর আগে নতুন করে মেরামতি করা হয়", ঘনিষ্ঠমহলে জানিয়েছেন ফিরহাদ হাকিম। এর আগে নন্দনে প্রাক্তন তথ্য় ও সংস্কৃতিমন্ত্রী ইন্দ্রনীল সেনের অফিসেও তল্লাশি চালায় প্রাতিষ্ঠানিক দুর্নীতি বিরোধী কমিশন।






















