Ukraine : ইউক্রেনে এখনও আটকে বঙ্গের বহু পড়ুয়া, দুশ্চিন্তার মধ্যে পরিবার : Bangla News
যুদ্ধবিধ্বস্ত ইউক্রেনে এখনও আটকে রয়েছেন কলকাতার মেয়ে ফারহানা সুলতানা। খারকিভে ডাক্তারি পড়তে যাওয়া ওই পড়ুয়ার দাবি, রোমানিয়া আসার পথে ট্রেনে উঠতে বাধা দেওয়া হয়। কোনওমতে টার্নোপিল শহরে পৌঁছন ফারহানা। সেখান থেকে রোমানিয়া। ভারত সরকারের কাছে দ্রুত উদ্ধারের আবেদন জানিয়েছেন কলকাতার বাসিন্দা ওই তরুণী।
একরাশ দুশ্চিন্তার মধ্যে দিন কাটছে মালদার হরিশ্চন্দ্রপুরের মিটনা হাইস্কুলের শিক্ষক মহম্মদ মোমিনুদ্দিনের। ছেলে মাসুম হামিদ পারভেজ ইউক্রেনের কিভে ডাক্তারি পড়ুয়া। যুদ্ধ শুরুর পর ছেলের সঙ্গে যোগাযোগ হয়েছিল। চতুর্থ বর্ষের ওই মেডিক্যাল পড়ুয়া জানিয়েছেন, বাঙ্কারে আশ্রয় নিয়েছেন। খাবারের ব্যবস্থা নেই। বাইরে সাইরেন আর গোলাগুলির শব্দ।ফলে বেরোতেও পারছেন না। কীভাবে বাড়ি ফিরবে ছেলে, এখনও জানে না পরিবার।




















