Weather Update: চৈত্রের শেষবেলায় আরও বাড়বে দহনজ্বালা, পয়লা বৈশাখে তাপপ্রবাহের আশঙ্কা
চৈত্রের শেষবেলায় আরও বাড়বে দহনজ্বালা। গোটা দেশেই বাড়বে গরম। বাংলায় চৈত্র সংক্রান্তি ও পয়লা বৈশাখে তাপপ্রবাহের আশঙ্কা রয়েছে। শনিবার পর্যন্ত বৃৃৃষ্টির সম্ভাবনা নেই। পশ্চিমাঞ্চলের জেলা-সহ গাঙ্গেয় পশ্চিমবঙ্গের ৬-৭টি জেলা, বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম মেদিনীপুর, পশ্চিম বর্ধমান ও বীরভূমে তাপপ্রবাহের পরিস্থিতি তৈরি হতে পারে। লু বইবারও আশঙ্কা রয়েছে। আগামী কয়েকদিন ২-৪ ডিগ্রি বেড়ে কলকাতায় ৪০ ছাড়াতে পারে তাপমাত্রা। শুক্র-শনিবারে শহরে তাপপ্রবাহের পরিস্থিতি তৈরি হবে। উত্তরবঙ্গেও পারদ চড়বে। আগামী কয়েকদিন তাপমাত্রা ৪ ডিগ্রি পর্যন্ত বাড়তে পারে। মালদা ও দক্ষিণ দিনাজপুরে তাপপ্রবাহের আশঙ্কা করছেন আবহবিদরা।




















