SSC: সুপারিশপত্র প্রত্যাহারে কমিশনের অবস্থান কী? হলফনামা দিয়েও অবস্থান ব্যাখ্যা করতে পারল না এসএসসি। ABP Ananda Live
West Bengal News: সুপারিশপত্র প্রত্যাহারে কমিশনের অবস্থান কী? হলফনামা দিয়েও অবস্থান ব্যাখ্যা করতে পারল না এসএসসি। হলফনামা দিয়েও আদালতে অবস্থান ব্যাখ্যা করতে ব্যর্থ স্কুল সার্ভিস কমিশন। 'আদালতের নির্দেশে চাকরি বাতিল? নাকি নিজেরাই অনিয়ম খুঁজে পেয়ে তার প্রেক্ষিতে চাকরি বাতিল?' কমিশনের হলফনামায় স্পষ্ট নয়, মন্তব্য বিচারপতি দেবাংশু বসাকের। 'নতুন করে কমিশনের সব বোর্ড সদস্যদের মিটিং করে নিজেদের অবস্থান স্পষ্ট করতে হবে'। না হলে আদালত প্রয়োজনীয় পদক্ষেপ নেবে, হুঁশিয়ারি বিচারপতির। অন্যের ঘাড়ে চেপে না ঘুরে নিজেদের অবস্থান স্পষ্ট করুক কমিশনের বোর্ড সদস্যরা, মন্তব্য বিচারপতির। ১৮ ডিসেম্বরের মধ্যে নতুন হলফনামা পেশের নির্দেশ। ABP Ananda Live





















