এক্সপ্লোর
Yellow Alert: মানসাই, রায়ডাকের পর এবার কোচবিহারের তোর্সা নদীতে জারি হল হলুদ সতর্কতা
মানসাই, রায়ডাকের পর এবার কোচবিহারের তোর্সা নদীতে জারি হল হলুদ সতর্কতা। বর্ষার শুরুতেই উত্তরবঙ্গজুড়ে প্রবল বৃষ্টি হচ্ছে। বাড়ছে বিভিন্ন নদীর জলস্তর। জল বাড়ায় কোচবিহার শহরের কেশব আশ্রম থেকে বাংলাদেশ সীমান্ত পর্যন্ত তোর্সা নদীর সংরক্ষিত ও অসংরক্ষিত দুই এলাকাতেই হলুদ সতর্কতা জারি হয়েছে। নদী তীরবর্তী নীচু এলাকায় প্রায় সব বাড়িতেই জল ঢুকেছে। বাঁধের ওপর আশ্রয় নিয়েছেন স্থানীয় বাসিন্দারা। এর আগে মাথাভাঙার মানসাই ও তুফানগঞ্জের রায়ডাক নদীতেও জারি হয়েছে হলুদ সতর্কতা।
জেলার
"পুলিশকে মারতে গেলে, হুমকি দিলে মামলা হবে...", সাফ জানালেন মুখ্যমন্ত্রী
উৎসবের মধ্য়েই চরম ভোগান্তি, টালা ব্রিজের নীচে জলের পাইপ ফেটে জলমগ্ন এলাকা | ABP
আজ শান্তিপুরে বামাকালীর নিরঞ্জনের প্রস্তুতি, দেখুন সেই ছবি। Kali Puja 2026
"যে ধর্ষণ করবে তাকে মরতে হবে", বললেন অর্জুন সিং | Arjun Singh | ABP Ananda
"কোন পরিস্থিতিতে পুলিশকে এ ধরনের কাজ করতে হচ্ছে...", কী বললেন Shankar Ghosh? | ABP
আরও দেখুন






















