Abhishek Banerjee: হেস্টিংসে কাউন্টিং সেন্টারে যেতেই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উদ্দেশে 'চোর চোর' স্লোগান
হেস্টিংসে কাউন্টিং সেন্টারে যেতেই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উদ্দেশে 'চোর চোর' স্লোগান। অভিষেক বন্দ্যোপাধ্যায়কে গণনাকেন্দ্র থেকে বেরিয়ে যেতে নির্দেশ নির্বাচন কমিশনের। হেস্টিংসের কাউন্টিং সেন্টার থেকে বের করে দেওয়ার নির্দেশ। 'প্রার্থী নন, তাও কীভাবে কাউন্টিং সেন্টারে অভিষেক বন্দ্যোপাধ্যায়?'। অবিলম্বে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বের করতে কমিশনের নির্দেশ।
পশ্চিমবঙ্গে বিজেপির জয় - ১৫ বছর পরে ফের পালাবদল। দুই তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার গঠনের পথে বিজেপি। পরিবর্তনের পক্ষেই রায় পশ্চিমবঙ্গের। নবান্নের কাছে উড়ল গেরুয়া পতাকা। নন্দীগ্রামে জয়ী শুভেন্দু অধিকারী। অহঙ্কারের পতন, বৈশাখেই ঝরল ঘাসফুল।
নরেন্দ্র মোদির স্বপ্ন পূরণ - অঙ্গ-কলিঙ্গের পরে এবার বঙ্গ। পশ্চিমবঙ্গে এবার তৃণমূল কংগ্রেসকে ধরাশায়ী করে অবশেষে ঝালমুড়ির সঙ্গে মিষ্টি খাওয়ার নরেন্দ্র মোদির স্বপ্ন পূরণ। সন্ধেতেই যাচ্ছেন দিল্লির দফতরে।






















