Bengal Election 2021: কাদাপাড়ায় বিজেপির পরিবর্তন যাত্রার রথ ভাঙচুর
কাদাপাড়ায় (Kadapara) বিজেপির (BJP) পরিবর্তন যাত্রার (Parivartan yatra) রথ ভাঙচুর। পাশাপাশি ট্যাবলোর গাড়িগুলিতেও ভাঙচুর করা হয়। অভিযোগ তৃণমূল কংগ্রেসের (Trinamool Congress) বিরুদ্ধে। বাধা দেওয়ায় আক্রান্ত হয়েছেন কয়েকজন, বলে দাবি। ঘটনাস্থলে পৌঁছন বিজেপি নেতা শমীক ভট্টাচার্য (Shamik Bhattacharya), সব্যসাচী দত্ত (Sabyasachi Dutta) সহ স্থানীয় বিজেপি নেতৃত্ব। ফুলবাগান (Fulbagan) থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। খতিয়ে দেখা হচ্ছে সিসিটিভি ফুটেজ। এই প্রসঙ্গে শমীক ভট্টাচার্য বলে, তৃণমূল কংগ্রেস (TMC) এইসবের জন্য পাড়ায় পাড়ায় ‘দূত’ রেখেছে। সাধারণ মানুষের কাছে যেতে পারছে না। তাই তারা গভীর রাতে চুরি, ভাঙচুর করছে। অসহায় নিরীহ গাড়িচালক ও নিরাপত্তারক্ষীদের মারধর করা হয়েছে বলেও অভিযোগ করেন তিনি। অন্যদিকে, এই প্রসঙ্গে তৃণমূল কংগ্রেসের তরফে প্রতিক্রিয়া মেলেনি।























