Mamata Banerjee Rally: 'TMC-কে ভোট দিলে আগামীতে বাড়িতে বসেই মিলবে রেশন', আশ্বাস মুখ্যমন্ত্রীর
বৃহস্পতিবার খড়গপুরের কলাইকুণ্ডায় জনসভা করেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। তিনি বলেন, ‘জেনারেল কাস্টের আগে কোনও সুযোগ ছিল না, তাদের জন্য আমি স্কলারশিপ করে দিয়েছি। এই ক’বছরে ২৫ লক্ষ বাড়ি দিয়েছি বিনা পয়সায়। আগামী দিন আরও ২৫ লক্ষ দেব। আমি ৩০ টাকা দরে চাল কিনে বাংলার মানুষকে দিয়েছি ২ টাকা দরে। এখন বিনামূল্যে দিই। খাদ্যসাথী করে দিয়েছি। তৃণমূল কংগ্রেসকে ভোট দিলে রেশন বাড়িতে বাড়িতে পৌঁছে দেব। আমার মা-মাটি-মানুষের সরকার। আমাদের সরকার সাধারণ মায়েদের হাতখরচের জন্য বছরে ৬ হাজার টাকা করে দেবে। তপশিলি জাতি ও উপজাতির মায়েরা পাবে ১২ হাজার টাকা করে। ক্ষুদ্র শিল্পে ৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগ করব। লক্ষ লক্ষ ছেলে-মেয়েকে চাকরি হবে। বাংলায় ৪০ শতাংশ দারিদ্রতা কমেছে। দিল্লি সরকার আমার শত্রু। উচ্চমাধ্যমিক ছাত্র-ছাত্রীদের ১০ হাজার টাকা করে দেওয়া হবে ট্যাব বা স্মার্টফোন কেনার জন্য।’
























