Modi Virtual Rally: বাংলা আত্মনির্ভর ভারতের একটি উল্লেখযোগ্য কেন্দ্র হয়ে উঠবে: মোদি
বাংলার উদ্দেশ্যে ভার্চুয়াল নির্বাচনী প্রচারসভা করলেন নরেন্দ্র মোদি। তিনি বলেন, ‘প্রতিটি জেলার, প্রতিটি শহরের একটি অনন্য শক্তি থাকে। এই শক্তি সোনার বাংলা গড়ার প্রেরণা দেবে। কলকাতা ভারতের ইতিহাসে প্রথম আধুনিকতার ছোঁয়া নিয়ে আসে। গণপরিবহনে বাংলার নেতৃত্বকে আমরা আরও শক্তিশালী করব। কলকাতা মেট্রোর কাজ দ্রুত হচ্ছে। বিজেপি সরকার গঠনের পর এই কাজ আরও দ্রুত। বাংলার যেকোনো শহরকে দূষণমুক্ত করার জন্য সচেষ্ট হবে বিজেপি সরকার। পাইপলাইনের মাধ্যমে বাড়ি বাড়ি সস্তায় গ্যাস পৌঁছে যাবে। শহরগুলির পরিবেশের উন্নয়ন করা হবে। কলকাতাকে সিটি অফ ফিউচার হিসাবে গড়ে তোলা হবে। বাংলা আত্মনির্ভর ভারতের একটি উল্লেখযোগ্য কেন্দ্র হয়ে উঠবে’।























