এক্সপ্লোর

PM Modi Rally: ছাপ্পা ভোট দিতে না পেরে কমিশনকে, বাহিনীকে নিশানা করছেন, মমতাকে কটাক্ষ মোদির

‘দেশের সব রাজ্যে মুখ্যমন্ত্রী ভূমিপুত্রই হয়েছেন। ২ মে-র পর বাংলাতেও ভূমিপুত্রই মুখ্যমন্ত্রী হবেন,’ সোনারপুরের সভায় বললেন নরেন্দ্র মোদি। 

আজ এই সভা থেকে তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করে মোদি আরও বলেন, ‘বিজেপির এত কর্মীকে খুনের পরেও কেন এত রাগ দিদি? সিন্ডিকেট-তোলাবাজির রাজ চালানোর পরেও কেন এত রাগ দিদি। বালি-কয়লা কেলেঙ্কারির পরও কেন এত রাগ দিদি। দিদি যতই নিজেকে কুল বলুন, আপনার কাজেই সব স্পষ্ট। ছাপ্পা ভোট দিতে না পেরে কমিশনকে, বাহিনীকে নিশানা করছেন। ১০ বছর আগে এই কমিশন, বাহিনীকেই আপনার ভাল লাগত। বাংলার মানুষ সিদ্ধান্ত নিয়ে নিয়েছেন। শুনেছি তৃণমূলের মধ্যে গভীর আলোচনা চলছে। নন্দীগ্রামে দিদির দাঁড়ানো খুব বড় ভুল হয়েছে। নন্দীগ্রামে হার নিশ্চিত জেনে অন্য আসনে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছিলেন। কিন্তু দু’টি আসনেই হারলে তৃণমূলের পথ চলাই সমস্যা হয়ে যাবে। মমতা সঠিক বুদ্ধি শোনেন না, ভুল বুদ্ধি শোনেন। এখন দিদির দল বলছে বারাণসী থেকে ভোটে লড়বে। এর থেকে দু’টি কথা স্পষ্ট হয়ে গেছে। প্রথমত, দিদি বাংলায় হার মেনে নিয়েছেন। দ্বিতীয়ত, দিদি বাংলার বাইরে জায়গা খুঁজতে শুরু করেছেন। আমার বারাণসীর মানুষ আপনাকে বহিরাগত বলবেন না। আমার কাশীর মানুষের মন বাংলার মানুষের মতই উদার। আপনার কাছে অনুরোধ বারাণসীর মানুষের উপর রাগ করবেন না। আমফানের সময় কেন্দ্র টাকা পাঠিয়েছে, তৃণমূল লুঠ করেছে। চাল, সব্জি পাঠিয়েছে, গরিবের কাছে পৌঁছয়নি। দিদি গরিবের রেশন লুঠ করেছেন। দিদি আপনি টিএমসির গুন্ডাদের সামলান। ওদের বলুন এখানে মোদি এসেছে, ওদের গুন্ডাগিরি চলবে না। বাংলা চায় না তৃণমূলের গুন্ডাদের অত্যাচার। তৃণমূলের সব প্রকল্পের লাভ পায় তৃণমূলের ক্যাডাররা। কাটমানি মিলবে না বলেই তৃণমূল সরকার আয়ুষ্মান ভারতের সঙ্গে জোড়েনি। বাংলার যোগাযোগ ব্যবস্থা গড়ে তুলতে কেন্দ্রীয় সরকার কাজ করছে।’

আরও দেখুন
Sponsored Links by Taboola

ফটো গ্যালারি

ভিডিও

Shikkha Samman 2026: শিক্ষাপ্রতিষ্ঠানগুলিকে সম্মান জানাতে এবিপি আনন্দ শিক্ষা সম্মান ২০২৬
Dharmatala Protest: ধর্মতলায় ধুন্ধুমারকাণ্ডে ধৃতদের মধ্যে ৫ জনকে নিয়ে পুনর্নির্মাণ
Priyanka Gandhi:
Parliament Session: লোকসভায় বিল পেশ করলেন কেন্দ্রীয় মন্ত্রী জিতেন্দ্র সিং
Dharmatala NEET Protest: মহম্মদ মইনুদ্দিনকে নিয়ে ধর্মতলায় পুলিশের পুনর্নির্মাণ

সেরা শিরোনাম

Cockroach Janta Party : ককরোচ জনতা পার্টির পোস্টে পশ্চিমবঙ্গের উল্লেখ, 'সমঝোতার সম্পূর্ণ লঙ্ঘন, পুনরায় আন্দোলনে নামতে বাধ্য হব'
ককরোচ জনতা পার্টির পোস্টে পশ্চিমবঙ্গের উল্লেখ, 'সমঝোতার সম্পূর্ণ লঙ্ঘন, পুনরায় আন্দোলনে নামতে বাধ্য হব'
Bank holidays in August: SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
LPG New Rules : ১ অগাস্ট থেকে রান্নার গ্যাসে নতুন নিয়ম, Indane,HP, Bharat গ্যাসের রুলে পরিবর্তন
১ অগাস্ট থেকে রান্নার গ্যাসে নতুন নিয়ম, Indane,HP, Bharat গ্যাসের রুলে পরিবর্তন
Cricket News: করতেন গড়াপেটা, খেলতেন জুয়া, তথ্য দিত ক্রিকেটাররাই, বিস্ফোরক দাবি নেটপ্রভাবীর
করতেন গড়াপেটা, খেলতেন জুয়া, তথ্য দিত ক্রিকেটাররাই, বিস্ফোরক দাবি নেটপ্রভাবীর

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল

CJP Punjab Protest: NEET-এর পর এবার পঞ্জাবে প্রশ্নফাঁসের অভিযোগ, আন্দোলনে নামতে পারে CJP
NEET-এর পর এবার পঞ্জাবে প্রশ্নফাঁসের অভিযোগ, আন্দোলনে নামতে পারে CJP
Tata Sierra EV: সিয়েরা ইভির QWD না RWD, পারফরম্যান্স, রেঞ্জ ও দামের হিসাব করলে কোন ভ্যারিয়েন্ট আপনার জন্য সেরা?
সিয়েরা ইভির QWD না RWD, পারফরম্যান্স, রেঞ্জ ও দামের হিসাব করলে কোন ভ্যারিয়েন্ট আপনার জন্য সেরা?
Jhandu Kumar: পোলিও কেড়ে নিয়েছিল হাঁটার ক্ষমতা, নাম নিয়ে চলত ঠাট্টা, দেশের হয়ে পদক জিতে জবাব ঝান্ডু কুমারের
পোলিও কেড়ে নিয়েছিল হাঁটার ক্ষমতা, নাম নিয়ে চলত ঠাট্টা, দেশের হয়ে পদক জিতে জবাব ঝান্ডু কুমারের
West Bengal Weather Update: ভারী বৃষ্টির হলুদ সতর্কতা জারি উত্তর থেকে দক্ষিণে, সপ্তাহের শেষ এবং শুরুতে ভাসবে কোন কোন জেলা
ভারী বৃষ্টির হলুদ সতর্কতা জারি উত্তর থেকে দক্ষিণে, সপ্তাহের শেষ এবং শুরুতে ভাসবে কোন কোন জেলা
Embed widget