Left Congress Brigade Rally: আব্বাস আসতেই বক্তব্য থামাতে হল অধীরকে, কাটল জোটের তাল?
ব্রিগেডের মঞ্চে কয়েক মুহূর্তের জন্য কাটল জোটের তাল। সমাবেশের মঞ্চে বক্তব্য রাখছিলেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী। তখনই সভাস্থলে আসেন ইন্ডিয়ান সেক্যুলার ফ্লন্টের প্রতিষ্ঠাতা সদস্য আব্বাস সিদ্দিকি। উচ্ছ্বাসে ফেটে পড়েন আইএসএফ-এর সদস্যরা। বক্তব্য থামিয়ে দেন প্রদেশ কংগ্রেস সভাপতি। পোর্ডিয়াম থেকে সরে যেতে চান অধীর। যদিও, তারপর বামফ্রন্ট চেয়ারম্যানের কথায় বক্তব্য শেষ করেন অধীর চৌধুরী।
‘ব্রিগেডের মঞ্চে কোনও তাল কাটেনি। আব্বাস আসতে চিৎকার শুরু হয়েছিল, তাই ভাষণ থামিয়েছিলাম।’ প্রতিক্রিয়া অধীর চৌধুরীর।
‘অংশীদারিত্ব চাই, যদি কেউ মনে করে বন্ধুত্বের হাত বাড়াবেন, তাহলে তাঁকে স্বাগত। আগামী দিন নিজেদের অধিকার নিজেরা বুঝে নেব।’ কংগ্রেসকে বার্তা আইএসএফ-এর প্রতিষ্ঠা সদস্য আব্বাস সিদ্দিকির।
























