WB Election 2021: 'আমার সব কিছু দিয়ে দিদিমণির বিশ্বাস রাখার চেষ্টা করব', টিকিট পেয়ে বললেন সোহম
তৃণমূল কংগ্রেসের (TMC) প্রার্থীতালিকায় (Candidate list) তারকাদের ছড়াছড়ি। রাজ চক্রবর্তী, কাঞ্চন মল্লিক, সায়নী ঘোষ, সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়, অদিতি মুন্সি, মনোজ তিওয়ারি, জুন মালিয়ার মতো তারকাদের প্রার্থী করেছে তৃণমূল। এই প্রসঙ্গে চণ্ডীপুরের প্রার্থী সোহম চক্রবর্তী (Soham Chakrabarty) বলেন, ‘আমার প্রিয় দিদিমণি মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee), আমার নেতা ও বন্ধু অভিষেক বন্দ্যোপাধ্যায়কে (Abhisekh) কৃতজ্ঞতা জানাচ্ছি আমাকে বিশ্বাস করার জন্য। অন্য সব ক্ষেত্রের মতো রাজনীতিতেও চ্যালেঞ্জ আছে। আমার সব কিছু দিয়ে তাঁদের বিশ্বাস রাখার চেষ্টা করব।’ ১০ বছরের স্বল্প সময়ে রাজ্যের ১০ কোটি মানুষকে বিভিন্ন প্রকল্পের আওতায় আনা, তাদের সন্তুষ্ট করা রাজ্য সরকারের বড় সাফল্য, কেন্দ্রীয় সরকার কীভাবে মানুষকে সর্বশান্ত করছে সেই কথাও বলেন সোহম।
























