WB Election 2021: তারকা ইমেজ ছেড়ে পাশের বাড়ির লোক হওয়ার চ্যালেঞ্জ নিয়ে নেমে পড়তে চান তৃণমূলের তারকা প্রার্থীরা
তৃণমূল কংগ্রেসের প্রার্থীতালিকায় তারকাদের ছড়াছড়ি। তবে তালিকা ঘোষণার আগে একসঙ্গে প্রহর গুনতে দেখা গেল তৃণমূলের সেলেবদের। একসঙ্গে পাওয়া গেল রাজ চক্রবর্তী, জুন মালিয়া, সায়নী ঘোষ, কাঞ্চন মল্লিক এবং সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়কে। ব্যারাকপুর ভাটপাড়ার মতো সন্ত্রাস কবলিত এলাকায় প্রার্থী হওয়া চ্যালেজিং, নিজের বড় হয়ে ওঠা এলাকা হওয়ায় এই এলাকার মানুষের সমস্যার কথা জানা, বললেন রাজ। তিনি আরও বলেন, ‘একজন তারকা প্রার্থী হিসাবে আমাকে না দেখে, মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) একজন সৈনিক হিসাবে দেখুন। আমি সবার জন্য লড়ব।’ সায়ন্তিকা বলেন, ‘আমরা লড়াইয়ে নেমে পড়েছি, এখন অনেক কাজ’। সায়নী বলেন, ‘মানুষের মধ্যে থেকে দিদির বার্তা পৌঁছে দিতে হবে’।























