WB Election 2021: মনোনয়ন জমা দিয়ে নন্দীগ্রামের রেয়াপাড়ায় কালীমন্দিরে পুজো মমতার
নন্দীগ্রামে (nandigram) এবার হাইভোল্টেজ লড়াই বিজেপি-টিএমসির (BJP, TMC)। মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) বনাম শুভেন্দু অধিকারী (Suvendu Adhikary)। আজ হলদিয়ায় (Haldia) মহকুমা শাসকের অফিসে মনোনয়ন (Nomination) জমা দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। মনোনয়ন জমা দেবার পর সরাসরি নন্দীগ্রাম-২ ব্লকের শিবরামপুর গ্রামে যান মমতা। সেখানে নন্দীগ্রামে রেয়াপাড়ায় কালীমন্দিরে পুজো দিলেন তিনি। কথা বললেন মন্দির কর্তৃপক্ষের সঙ্গে। তাঁর সঙ্গে ছিলেন দলীয় কর্মী-সমর্থকরা। এলাকার সাধারণ মানুষ ভিড় করেন সেখানে। এর পর তিনি আরও কয়েকটি মন্দিরে আজ পুজো দেবেন বলে জানা গেছে। কাল কলকাতায় ফিরে নির্বাচনী ইস্তেহার পেশ করবেন তিনি। আজ নন্দীগ্রামেই থাকবেন। সেখানে তাঁর একাধিক কর্মসূচি রয়েছে।
























